দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে কমেছে তেলের দাম, ট্রাম্পের জ্বালানি চুক্তির প্রভাব

০ শেয়ার
বিশ্ববাজারে কমেছে তেলের দাম, ট্রাম্পের জ্বালানি চুক্তির প্রভাব

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতি ও ডিজেল সরবরাহের ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম। ব্রেন্ট ক্রুড কমে ১০৩ ডলারে।

সংক্ষেপে মূল তথ্য
  • যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের সম্ভাব্য চুক্তির প্রত্যাশায় বিশ্ববাজারে হ্রাস পেয়েছে জ্বালানি তেলের দাম।
  • একই সাথে রাশিয়ার পক্ষ থেকে মার্কিন ও বৈশ্বিক বাজারে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহের ঘোষণার পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ও জ্বালানির দাম কমেছে।
  • সোমবার (১২ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচার্স ১.৪৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৩.১৮ ডলারে নেমে আসে এবং ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ১.৬৮ শতাংশ কমে দাঁড়ায় ৯০.৩১ ডলারে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের সম্ভাব্য চুক্তির প্রত্যাশায় বিশ্ববাজারে হ্রাস পেয়েছে জ্বালানি তেলের দাম। একই সাথে রাশিয়ার পক্ষ থেকে মার্কিন ও বৈশ্বিক বাজারে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহের ঘোষণার পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ও জ্বালানির দাম কমেছে। সোমবার (১২ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচার্স ১.৪৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৩.১৮ ডলারে নেমে আসে এবং ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ১.৬৮ শতাংশ কমে দাঁড়ায় ৯০.৩১ ডলারে। এছাড়া আইসিই গ্যাসঅয়েল ফিউচার্স ৩ শতাংশ কমে প্রতি টন ১ হাজার ৪৩৬ ডলারে নেমে এসেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতি মেটাতে রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে ৩ লাখ মেট্রিক টনেরও বেশি ডিজেল পাঠাবে। এর পরপরই ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি আকস্মিক ‘জ্বালানি যুদ্ধবিরতি’ চুক্তির কথা জানান। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেন যে, এই ঘোষণাগুলো সাময়িকভাবে বৈশ্বিক বাজারের সরবরাহ সংকট কিছুটা কমিয়ে এনেছে, তবে চুক্তির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের দাম কমার এই প্রবণতা কতটুকু দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়েছে।

তবে জ্বালানি যুদ্ধবিরতির স্বস্তি সত্ত্বেও মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি তেলের বাজারকে অস্থির করে রেখেছে। বিশেষ করে রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক ড্রোন হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারের ওপর হামলার ঘটনা জ্বালানি রপ্তানি ও আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে নতুন হুমকি তৈরি করেছে। এ কারণে বৈশ্বিক ভূ-রাজনীতি ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির ঝুঁকিতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এখনও প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

2

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

3

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে

4

আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

5

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে দুই মাদকচক্রের সংঘর্ষে ২৬ জন নিহত

6

নাইটক্লাব কাণ্ডে বড় বিপদে ইংলিশ পেসার ব্রাইডন কার্স, কাঠগড়ায় বেন স্টোকসরাও

7

বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তেকাল

8

রাজ্যে নতুন ৫ জেলা: কলকাতার প্রশাসনিক কাঠামোয় বড় বদল

9

সব ছাড় পেরিয়ে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

10

ভাটারায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার