দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের জনগণ শায়েস্তা করবে: যুবদল সভাপতি

০ শেয়ার
বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের জনগণ শায়েস্তা করবে: যুবদল সভাপতি

বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীরা সমাজ ও রাষ্ট্র ধ্বংস করছে উল্লেখ করে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, তাদের দেশের মানুষই শায়েস্তা করবে।

সংক্ষেপে মূল তথ্য
  • বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছেন তাদের বেয়াদব আখ্যা দিয়ে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, তাদের শায়েস্তা করার জন্য মাঠে থাকার কোনো প্রয়োজন নেই, দেশের জনগণই তাদের যথাযথ জবাব দেবে।
  • শনিবার (১ আগস্ট) বিকালে যশোর টাউনহল মাঠে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোর জেলা যুবদল আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  • এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ ও রাষ্ট্র ধ্বংস করে।

বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছেন তাদের বেয়াদব আখ্যা দিয়ে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, তাদের শায়েস্তা করার জন্য মাঠে থাকার কোনো প্রয়োজন নেই, দেশের জনগণই তাদের যথাযথ জবাব দেবে।

শনিবার (১ আগস্ট) বিকালে যশোর টাউনহল মাঠে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোর জেলা যুবদল আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ ও রাষ্ট্র ধ্বংস করে। এসব বেয়াদবদের জনগণ ইতিমধ্যে বয়কট করেছে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্যে মুন্না বলেন, স্রোতের মধ্যে গাঁ ভাসিয়ে রাজনীতি করলে চলবে না। জুলাই আন্দোলনে যুবদলের প্রতিটি ইউনিট সর্বশক্তি দিয়ে ছাত্র আন্দোলনের পাশে ছিল। আগামী দিনেও সৃজনশীল রাজনীতির মাধ্যমে দেশের জনগণকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হংকংয়ের ‘টিন প্রজেক্ট’ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনন্য উদ্যোগ

2

গাজীপুরে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, পেশাগত দায়িত্ব পালনকালে ক্যামেরাম্যান লাঞ্ছিত

3

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধি সংশোধন: হাসিনার সম্পদ পাবে শহীদ পরিবার

4

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ও স্কালোনির কৌশল

5

জামালপুরে তেলের গুজবে ফেসবুক পোস্ট: ইসলামপুরে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

6

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

7

বিশ্বকাপ ইতিহাসে মেসি বনাম রোনালদো: গোল ও রেকর্ডের ব্যবধানে কে এগিয়ে?

8

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্পূর্ণ অর্থহীন

9

খামেনির জানাজায় সবাইকে শেষ করার সুযোগ ছিল, কিন্তু আলোচনা চেয়েছি: ট্রাম্প

10

ইসরায়েলের পরবর্তী নির্বাচন ২৭ অক্টোবর: আবারও মাঠে নামছেন বেনিয়ামিন নেতানিয়াহু