দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা রতন চৌধুরী গ্রেপ্তার

০ শেয়ার
জয়পুরহাটে নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা রতন চৌধুরী গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়নের আহ্বায়ক এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
  • গ্রেপ্তারকৃত এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরী উপজেলার সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে এবং তিনি মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।


জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরী উপজেলার সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে এবং তিনি মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ক্ষেতলাল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হলেন রতন চৌধুরী। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গোপন নাশকতার পরিকল্পনা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (১৬ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃত রতন চৌধুরীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে একই মামলার প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান সনিকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিশ্ববাজারে ফের বেড়ে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

2

SSC Result 2026: ফলাফল দেখার নিয়ম, মার্কশিট ও এসএমএস পদ্ধতি

3

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

4

ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

5

আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা নেপালের

6

একজন বিএনপি নেতা খারাপ কাজ করলে বিএনপির পরিচয় দেওয়া যাবে না

7

সন্ধ্যার মধ্যেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

8

জাপান বনাম হংকং, ১ম টি-টোয়েন্টি: টস জিতে ব্যাটিংয়ে জাপান

9

মুখ ঢেকে লাল কার্ড, ইতিহাসে আলমিরন

10

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ ২০২৬: দেখে নিন সাম্প্রতিক ফলাফল ও আসন্ন ফিকশ্চার