দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে আজ চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

০ শেয়ার
গোপালগঞ্জে আজ চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ পৌরসভা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংক্ষেপে মূল তথ্য
  • ঝড়-বৃষ্টিজনিত অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাট এড়াতে গোপালগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের জরুরি সিদ্ধান্ত নিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।
  • এর ফলে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
  • ওজোপাডিকো কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঝড়-বৃষ্টিজনিত অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাট এড়াতে গোপালগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের জরুরি সিদ্ধান্ত নিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। এর ফলে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ওজোপাডিকো কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে পাওয়ার হাউস বাউন্ডারি-সংলগ্ন ১০ তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, লায়েকের মোড়, নিচুপাড়া, ইতালি মোড়, গুল্লিবাড়ী মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক এবং চেচানিয়াকান্দি এলাকা।

এছাড়াও একই খুঁটির মধ্যে বিদ্যুৎ লাইন সংযুক্ত থাকায় ১১ কেভি মোহাম্মদপাড়া ফিডারে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকোর পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইউরোপিয়ান ফুটবল ট্রান্সফার উইন্ডো লাইভ

2

সিরিজ হারের পর দলে পরিবর্তনের ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক কামিন্স

3

বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া ক্যাম্পবেল থমসন কে?

4

ব্রাজিলকে রুখতে মরক্কোর পিএসজি কৌশল

5

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

6

জয়ার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’: ভারতীয় সমালোচকদের চোখে কেমন করলেন অভিনেত্রী?

7

আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: বেনিয়ামিন নেতানিয়াহু

8

তাপদাহে মাতল সুরের উৎসব

9

লাটভিয়ার প্রধানমন্ত্রী সিলিনার পদত্যাগ | ড্রোন অনুপ্রবেশ ও রাজনৈতিক সংকট

10

ভোরে মৃদু ভূকম্পন, উৎপত্তিস্থল নরসিংদী: বিশেষজ্ঞদের সতর্কবার্তা