দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিতে আহত ৫

০ শেয়ার
নোয়াখালীতে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিতে আহত ৫

নোয়াখালীর বেগমগঞ্জে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যামেরাম্যানসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গায়েহলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাওয়ার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
  • সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
  • আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গায়েহলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাওয়ার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকক্ষাযোগে কয়েজন নারীসহ একটি গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে পেছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গিয়ে নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু নামের পাঁচজন গুলিবিদ্ধ হন। তাদের মাথা, হাত ও পিঠে গুলি লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত ক্যামেরাম্যান নজরুল ইসলাম শান্তর দাবি, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন এবং পিচ্চি রিয়াদ তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। স্থানীয়দের মতে, হারুন ও রায়হানের মধ্যকার পূর্ববিরোধের জের ধরেই মূলত প্রতিপক্ষ ভেবে এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ছররা গুলিতে পাঁচজন আহত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিশ্বকাপের রেকর্ড ভেঙে মেসিকে প্রশংসায় ভাসালেন ক্লোসা

2

বিশ্বকাপে সমকামী চিকিৎসকের অভিনব প্রতিবাদ

3

জাতিসংঘে নেতানিয়াহুর সমালোচনা নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির

4

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

5

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা আজিজুর রহমান

6

হাইপারসনিক ব্রহ্মস তৈরি করছে ভারত-রাশিয়া

7

সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের হলফনামা

8

জেএসসি বা এসএসসি সনদের ভিত্তিতে মাঠপর্যায়েই করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধন

9

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের মারধর ও লাঞ্ছনা

10

ইসলামে খেলাধুলা ও বিনোদনের বিধান: শায়েখ আহমাদুল্লাহর বিশদ ব্যাখ্যা