দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর পলাশে ভুয়া সিভিল কোর্ট কমিশনার আটক: দলিল রেজিস্ট্রি করতে গিয়ে জালিয়াতি ধরা

০ শেয়ার
নরসিংদীর পলাশে ভুয়া সিভিল কোর্ট কমিশনার আটক: দলিল রেজিস্ট্রি করতে গিয়ে জালিয়াতি ধরা
গ্রেফতার রিফাত মোল্লা। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে ভুয়া খাজনার দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা নামের এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • নরসিংদীর পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনার দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা (২৪) নামের এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
  • বুধবার (১২ আগস্ট) বিকেলে পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
  • অভিযুক্ত রিফাত মোল্লা শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

নরসিংদীর পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনার দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা (২৪) নামের এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত মোল্লা শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে নিবন্ধিত সিভিল কোর্ট কমিশনার হিসেবে পরিচয় দিয়ে ভূমি সংক্রান্ত নানা জালিয়াতি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমির দলিল রেজিস্ট্রি করার জন্য আসেন রিফাত মোল্লা। এ সময় তার দাখিল করা খাজনার দাখিলা রশিদ দেখে সাব-রেজিস্ট্রার মো. মিজানুর রহমানের সন্দেহ হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খানকে বিষয়টি জানান। সহকারী কমিশনার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্র যাচাই-বাছাই করে দাখিলাটি সম্পূর্ণ ভুয়া ও জাল বলে প্রমাণ পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট স্টাফ বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন এবং প্রতারক রিফাত মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চিকিৎসাধীন মায়ের সঙ্গে দুই সন্তানের সাক্ষাতের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল

2

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট: টসে জিতে বোলিংয়ে স্বাগতিকরা

3

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর লড়াই

4

কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচ প্রেডিকশন ও বিশ্লেষণ ২০২৬

5

এনআরবিসি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ৪০ বছর হলেই করা যাবে আবেদন

6

আইকিউএয়ার সূচক: ১৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

7

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি, আইনি লড়াইয়ের ঘোষণা আইনজীবী শিশির মনিরের

8

ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

9

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের কোচ থাকছেন লুইস দে লা ফুয়েন্তে

10

দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যেই হাইকোর্টে জামিন আবেদন করলেন টঙ্গীর সেই শিশুর বাবা