|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জের একই ইউনিয়নের বালিয়াদিঘির মধ্যে বাজারের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) এবং জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। পেশায় তারা দুজনই ট্রাকশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানসাটে ট্রাকের শ্রমিকের কাজ শেষ করে গভীর রাতে মোটরসাইকেলে করে নিজ বাড়ি বালিয়াদিঘি ফিরছিলেন তারা। পথিমধ্যে অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে ওই পথে যাতায়াতকারী স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল: আ.লীগের অপতৎপরতা রুখতে বিএনপির শোডাউন

1

পরীক্ষার্থীকে ‘ফার্মের মুরগি’ বললেন শিক্ষামন্ত্রী: দেশজুড়ে ত

2

আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসায় রিভালদো

3

এনআইডি কার্ড করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্

4

দক্ষিণ অস্ট্রেলিয়ায় নতুন করে ১১ সন্দেহভাজন বার্ড ফ্লু রোগী

5

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত করল বিস

6

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ক্ষুব্ধ অরিজিৎ সি

7

বৃষ্টি আইনে পর্তুগালের কাছে ৯১ রানে হারল চেক প্রজাতন্ত্র

8

তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়

9

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক বিতর্ক: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

10

সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

11

এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৬: অনলাইনে খাতা চ্যালেঞ্জ করার

12

নোয়াখালীর চাটখিলে শিশু ধর্ষণ ও হত্যায় একমাত্র আসামির মৃত্যুদ

13

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্

14

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ প্রিভিউ

15

নবম পে-স্কেল ও বেসরকারি চাকরিজীবীদের উদ্বেগ: এখন প্রয়োজন সমন

16

হাতিরঝিল ও পান্থকুঞ্জের পরিবেশ বিপন্ন করবে এক্সপ্রেসওয়ের নত

17

পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছের পোনা নিধন

18

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

19

ব্রাজিলের বিরুদ্ধে বাংলাদেশের ৭ গোলের ঐতিহাসিক জয়

20