দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে, চালক নিহত

০ শেয়ার
ভোলায় ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে, চালক নিহত
ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক্টর খালে

ভোলার লালমোহনে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক্টর খালে পড়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপার।

সংক্ষেপে মূল তথ্য
  • ভোলার লালমোহনে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক্টর খালে পড়ে চালক নাইম হোসেন জয় (২২) নিহত হয়েছেন।
  • মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা ও রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোডসংলগ্ন বেতুয়া খালের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
  • এ ঘটনায় ট্রাক্টরের হেলপার আল-আমিন (১২) আহত হয়েছে।

ভোলার লালমোহনে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক্টর খালে পড়ে চালক নাইম হোসেন জয় (২২) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা ও রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোডসংলগ্ন বেতুয়া খালের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টরের হেলপার আল-আমিন (১২) আহত হয়েছে।

নিহত নাইম হোসেন জয় চতলা এলাকার মো. ফরিদের ছেলে এবং আহত হেলপার আল-আমিন একই এলাকার মো. ভুট্টুর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরটি বালু নিয়ে চরমোল্লাজী গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে বেতুয়া খালের ব্রিজে ওঠার পর অতিরিক্ত ভারে ব্রিজটি ভেঙে ট্রাক্টরসহ খালে পড়ে যায়। এতে ট্রাক্টরের ভেতরেই চালক ও হেলপার আটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নাইমকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বৈষম্যহীন সমাজ গঠনে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান স্পিকারের

2

‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’:

3

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী

4

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

5

দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবেন সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

6

নিজস্ব ডিজিটাল স্বত্ব সুরক্ষায় আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

7

শেখ হাসিনার নামে মামলা করে চাকরি হারানো দুদক কর্মকর্তা শাব্বির হাসান পুনর্বহাল

8

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজ বৈধ

9

থাইল্যান্ডে আবিষ্কৃত ২ হাজার বছরের প্রাচীন সোনার আংটি ও ব্রাহ্মী লিপি

10

দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২ লাখ ৩৪ হাজার টাকা পার