দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত

০ শেয়ার
রাশিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আন-১২ মডেলের এই বিমানটিতে থাকা ১৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাਤੇ রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া (আরআইএ) এই তথ্য নিশ্চিত করেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন উড়োজাহাজ ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।
  • এতে উড়োজাহাজে থাকা ১৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
  • মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া (আরআইএ) এই তথ্য জানিয়েছে।


রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন উড়োজাহাজ ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া (আরআইএ) এই তথ্য জানিয়েছে।

রুশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি সোভিয়েত আমলের অ্যান-১২ (An-12) মডেলের একটি সামরিক পরিবহন বিমান ছিল। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক বা কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। সৌভাগ্যবশত জনবসতিহীন এলাকায় বিমানটি ভেঙে পড়ায় মাটিতে বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বর্তমানে উদ্ধারকর্মীদের প্রধান কাজ হলো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দলকে সার্বিক সহায়তা করা। অনলাইনে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দুর্ঘটনাস্থলের ধ্বংসাবশেষ ও ধোঁয়া উড়তে দেখা গেছে। এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার নেপথ্য কারণ খতিয়ে দেখতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মাঠেই লুটিয়ে পড়ে পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রোর মর্মান্তিক মৃত্যু

2

জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি,বলে উচ্ছ্বাস ড. ইউনূসের

3

হামাসের নুখবা কমান্ডার মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদিকে হত্যার দাবি ইসরাইলের

4

খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

5

ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

6

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, কিন্তু সুবিধা পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

7

করের হার না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ

8

মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

9

ইনজুরি কাটিয়ে সিন্ডারের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে সিনসিনাটি ওপেনে ফিরছেন কার্লোস আলকারাজ

10

২২ বাংলাদেশিসহ ১৮০ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া