|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত | মিসিসিপি নিউজ ২০২৬

রেলক্রসিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের ভয়াবহ সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) স্টোন কাউন্টির উইগিনস শহরের কাছে একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। শনিবার (২৮ মার্চ) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত পাঁচজনই দুর্ঘটনাকবলিত ভ্যানটির যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক ২৬ বছর বয়সী রায়ান সি. পিটারসন এবং সামনের আসনের যাত্রী ৪৫ বছর বয়সী ক্রিস্টিনা কারভার। এছাড়াও কারভারের দুই মেয়ে এমলি চ্যাম্বলি ও সারাবেথ চ্যাম্বলি এবং ২৩ বছর বয়সী ডেমার্কাস পারকিন্স এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ভ্যানে থাকা একমাত্র জীবিত যাত্রী ২৩ বছর বয়সী এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ‘কানাডিয়ান প্যাসিফিক কেনসাস সিটি’র ওই মালবাহী ট্রেনের কোনো কর্মী বা যাত্রী আহত হননি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি বিলক্সি থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত উইগিনস শহরের গ্রামীণ এলাকায় ঘটেছে। রেলওয়ে কোম্পানিটি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বর্তমানে স্টোন কাউন্টি শেরিফের কার্যালয় এই দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনাল ম্যাচের আগে রেফারিং নিয়ে সতর্ক স্পেনের কোচ দে লা ফুয়ে

1

পানামার বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলের হাতছানি

2

নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বিআরটিসির ‘পিংক বাস’ সেবা শুরু, র

3

ভাতিজাকে অপহরণের পর হত্যা: টাঙ্গাইলে চাচার মৃত্যুদণ্ড

4

মীর মোস্তাফিজুর রহমানের হার্ট সার্জারি সফল ২০২৬ | মুগ্ধের পি

5

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল: নতুন দাম ২ লাখ ১৯ হাজার

6

১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ২০২৬ | স্থানীয় সরকার বিভাগ আপডে

7

আয়াক্স থেকে ৫৫ মিলিয়ন ইউরোতে বেলজিয়ান উইঙ্গার Mika Godts-কে

8

আজহারীর পর এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয

9

বক্স অফিস কালেকশন: বিশ্বব্যাপী ৫১ কোটি পার করল সানি দেওলের '

10

কেকেআর তারকা রমনদীপ সিংয়ের বিয়ে: পাত্রী কে এই অভিনেত্রী চার্

11

ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট শুরু করল সৌদি আরবের ন

12

জাপানের কুমামোটো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ৩

13

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

14

এআই-এর যুগে বাড়ছে ভুয়া কনটেন্ট: চেনার উপায় ও ফ্যাক্ট চেকের

15

কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচ প্রেডিকশন ও বিশ্লেষণ ২০২৬

16

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য হলেন এমপ

17

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন

18

চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্বাভাবিক ট্রেন চলাচল: স্বস্তি ফিরল

19

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন

20