|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

ভারত ও নেপালের মধ্যকার দীর্ঘদিনের সুদৃঢ় সামরিক সম্পর্কের ঐতিহ্য বজায় রেখে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদায় ভূষিত করা হয়েছে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল তাকে এই সম্মাননা প্রদান করেন। ১৯৫০ সাল থেকে চলে আসা এই ঐতিহ্য অনুযায়ী দুই দেশই পারস্পরিক সৌহার্দ্যের নিদর্শন হিসেবে একে অপরের সেনাপ্রধানকে এই সম্মানসূচক পদ দিয়ে থাকে।

চার দিনের সরকারি সফরে রোববার নেপালে পৌঁছান ভারতীয় সেনাপ্রধান। নেপাল সেনাবাহিনীর সমপদমর্যাদার কর্মকর্তা জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে এই সফর করছেন তিনি। পদমর্যাদা প্রদান অনুষ্ঠানে নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ উভয় দেশের সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নেপাল সেনাবাহিনীর সদর দপ্তরে জেনারেল সিগদেলের সঙ্গে বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেনারেল শেঠ।

সফরকালে নেপাল সেনাবাহিনীর কাছে কিছু সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন ভারতীয় সেনাপ্রধান। এছাড়া সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি চারা রোপণ এবং গার্ড অব অনার পরিদর্শন করেন তিনি। ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল শেঠের এই সফর দুই দেশের অনন্য ও পরীক্ষিত প্রতিরক্ষা সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এই অংশীদারিত্ব উভয় দেশের দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সচল রাখতে অভিভাবক ও শিক্ষকদের মতামত নেবে সরকার: ববি হ

1

ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ছেন ট্রাম্প

2

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ লিপ্ত রয়েছে: প্

3

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেম কিংবদন্তি ওয়াসিম আকরাম

4

নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

5

শখ নাকি পাচার? বাংলাদেশে কেন ঢুকছে অবৈধ বিদেশি বিষাক্ত প্রাণ

6

চিলমারীতে রাতে ইউএনওর ব্যাডমিন্টন খেলা ও বিদ্যুৎ অপচয়ের অভিয

7

খেলাধুলা শান্তি ও বন্ধুত্বের শক্তিশালী সেতুবন্ধন: ক্রীড়া প্র

8

হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের: মার্কিন

9

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পর

10

দেশীয় টায়ার শিল্পে সুরক্ষা দাবি

11

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ তুঙ্গে:

12

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রিতে ট্রাম্পের সমর্থন: কোণঠাসা ইসরাই

13

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

14

মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা প্রকাশের আইনি নোটিশ ২০২৬ | সুপ্

15

সজলনয়নে রাজা সেনকে বিদায় টলিপাড়ার! বড়পর্দা থেকে তথ্যচিত্

16

পাকিস্তানে বাড়ির ছাদ ধসে শিশুসহ আটজনের মর্মান্তিক মৃত্যু

17

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

18

ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি

19

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের নতুন হামলা

20