দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, মাঠে বিজিবি

০ শেয়ার
পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, মাঠে বিজিবি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুর, মিরপুর ও আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ায় প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছেন। গাজীপুরে পুলিশ বক্সে আগুন ও ঢাকায় সংঘর্ষের পর বিজিবি মোতায়েন করা হয়েছে এবং শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানী ঢাকা ও আশপাশের শিল্প এলাকাগুলোতে পোশাকশ্রমিকদের তীব্র আন্দোলন ও সহিংসতার প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী।
  • বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিমন্ত্রী শাহী আলম ও শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন।
  • রোববার (১ নভেম্বর) সকাল থেকেই ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ও আশেপাশের শিল্পাঞ্চলগুলোতে বিক্ষোভে নামেন তৈরি পোশাকশ্রমিকরা।


রাজধানী ঢাকা ও আশপাশের শিল্প এলাকাগুলোতে পোশাকশ্রমিকদের তীব্র আন্দোলন ও সহিংসতার প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিমন্ত্রী শাহী আলম ও শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকাল থেকেই ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ও আশেপাশের শিল্পাঞ্চলগুলোতে বিক্ষোভে নামেন তৈরি পোশাকশ্রমিকরা। দুপুরের পর কয়েকটি এলাকায় এই বিক্ষোভ তীব্র রূপ নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে।

গাজীপুর, মিরপুর ও আশুলিয়ায় সহিংসতা ও আগুন: গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সময়ে রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান এবং দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কারখানা বন্ধ ও মজুরি বোর্ড গঠন: ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষ ও সহিংসতার মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা, গাজীপুর ও আশুলিয়ার শতাধিক তৈরি পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

এর আগে, রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিল্প খাতের পরিস্থিতি স্বাভাবিক করার এবং শ্রমিকদের দাবি পর্যালোচনার উদ্যোগ হিসেবে তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে বোর্ড গঠনের পরও আন্দোলন ও সহিংসতা অব্যাহত থাকায় সরকার উচ্চপর্যায়ে এই জরুরি পদক্ষেপ নিল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিজিবি-বিএসএফ তর্কের মাঝে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলল

2

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোতে হুথিদের বড় হামলা

3

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু

4

আসিয়ান হিউন্ডাই কাপ: ফিলিপাইনকে হারিয়ে দুর্দান্ত জয় মিয়ানমারের

5

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

6

খুলনার কাছে ইনিংস ও ১৩৫ রানে হেরে এনসিএল মিশন শুরু করল বরিশাল

7

আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল আফগানিস্তান

8

১১০০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন চিপ নিয়ে এল অনার এক্স৯ই প্রো

9

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হবে?

10

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: রুহুল কবির রিজভী