দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত পালাতে গিয়ে গ্রেফতার হলেন হত্যা মামলার আসামি

০ শেয়ার
ভারত পালাতে গিয়ে গ্রেফতার হলেন হত্যা মামলার আসামি

আশুলিয়ার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতে পালিয়ে যাওয়ার সময় সাভারের আশুলিয়া থানায় দায়ের করা দুটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইদ্রিস আলী (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
  • মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
  • গ্রেফতারকৃত ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।

ভারতে পালিয়ে যাওয়ার সময় সাভারের আশুলিয়া থানায় দায়ের করা দুটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইদ্রিস আলী (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইদ্রিস আলী তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া চেকপোস্টে আসেন। পরে বহির্গমন সংক্রান্ত কাগজপত্র ও ডাটাবেজ যাচাই-বাছাইকালে তার বিরুদ্ধে ৫ আগস্টের পর ঢাকার আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা থাকার বিষয়টি সিস্টেমে ধরা পড়ে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। তবে তার সঙ্গে থাকা বোন ও ভাগিনার বিরুদ্ধে কোনো মামলা বা নিষেধাজ্ঞা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস আলীর বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ, প্রদর্শন এবং ছাত্র-জনতার ওপর ভয়াবহ হামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যদিও গ্রেফতারের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ইদ্রিসকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মুমিনুলের দারুণ ফিফটি: জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ

2

দেশের বাজারে স্বর্ণের দাম কমল: জেনে নিন আজকের দর

3

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

4

পশ্চিমাদের জাহাজ জব্দের জবাবে কড়া হুশিয়ারি দিলেন পুতিন

5

লোহিত সাগরে জাহাজের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোট

6

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কঠোর হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

7

আজ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

8

রাজা সেনের প্রয়াণ: বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল, স্মৃতিচারণায় ঋতুপর্ণা

9

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

10

টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী