দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদির মক্কা অঞ্চলে হুথিদের ড্রোন হামলা বানচালের দাবি, অস্বীকার হুথি বাহিনীর

০ শেয়ার
সৌদির মক্কা অঞ্চলে হুথিদের ড্রোন হামলা বানচালের দাবি, অস্বীকার হুথি বাহিনীর

সৌদি আরবের মক্কা অঞ্চলে ইয়ামেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই দাবিকে সরাসরি অস্বীকার করে ‘নির্জলা মিথ্যাচার’ বলে অভিহিত করেছে হুথি বাহিনী।

সংক্ষেপে মূল তথ্য
  • সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একটি ড্রোন হামলা বানচালের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
  • শুক্রবার (৩০ অক্টোবর) জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ড্রোন ভূপাতিত করার বিষয়টি জানানো হয়।
  • সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি লেখেন, "সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে সফলভাবে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।


সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একটি ড্রোন হামলা বানচালের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (৩০ অক্টোবর) জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ড্রোন ভূপাতিত করার বিষয়টি জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি লেখেন, "সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে সফলভাবে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।"

তবে সৌদির এই দাবির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে সৌদি সামরিক জোটের এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে এটিকে ‘বড় ধরনের ও নির্লজ্জ মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার মক্কা অঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর প্রকাশ করেছিল সৌদি আরব। তবে প্রতিবারই পবিত্র নগরী বা ধর্মীয় স্থান লক্ষ্য করে কোনো প্রকার হামলা চালানোর অভিযোগ কড়াভাবে অস্বীকার করে আসছে ইয়েমেনের হুথি গোষ্ঠীটি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জিন্দেগি না মিলেগি দোবারা ২ : ফিরছে তিন বন্ধুর গল্প

2

ঋণখেলাপি সত্ত্বেও বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানকে বিশেষ ছাড়

3

‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি’,ভাই সোহেল খানকে সালমান খান

4

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা

5

Brazil VS Morocco লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

6

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সর্বোচ্চ ব্যয় জামায়াতের, কোনো খরচ দেখায়নি ২৮ দল

7

জবি শিক্ষার্থী লায়লা জাহান নাবিলার মৃত্যুতে উপাচার্যের শোক

8

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

9

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ: এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

10

দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ভাতার উদ্যোগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের চিঠি