দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি মেগা প্রকল্প

০ শেয়ার
ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি মেগা প্রকল্প

ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আওতায় লেক পুনঃখনন, ওয়াকওয়ে আধুনিকায়ন ও একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ করা হবে।

সংক্ষেপে মূল তথ্য
  • ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে রূপান্তর করতে দুটি বিশেষ প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
  • এরই অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধানমন্ডির ৩/এ এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ধানমন্ডি লেকের পুনঃখনন কাজ’-এর উদ্বোধন করা হয়েছে।
  • উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, নির্বাচনের আগে দেওয়া এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে রূপান্তর করতে দুটি বিশেষ প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধানমন্ডির ৩/এ এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ধানমন্ডি লেকের পুনঃখনন কাজ’-এর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, নির্বাচনের আগে দেওয়া এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের বিস্তারিত নকশা বা ডিটেইল ডিজাইন প্রস্তুত করা হয়েছে এবং সেই অনুযায়ী লেকের উন্নয়নকাজ পরিচালিত হবে। এই প্রকল্পের আওতায় ধানমন্ডি লেকে আকর্ষণীয় ক্যাফে, আধুনিক ওয়াকওয়ে এবং নগরবাসীর অবসর কাটানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা তৈরি করা হবে, যা শুধু ধানমন্ডিবাসী নয়, বরং পুরো রাজধানীর মানুষের বিনোদনের পরিধি বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, লেকের নিচের জমে থাকা স্ল্যাশ বা জঞ্জাল পরিষ্কারের মাধ্যমেই কাজ শুরু হয়েছে। এরপর ধাপে ধাপে লেকের পানি পরিচ্ছন্ন করা, সাইডওয়াল সংস্কার, বিদ্যমান ওয়াকওয়ে আধুনিক ও প্রশস্ত করা, গাছপালার মাধ্যমে সৌন্দর্যবর্ধন এবং উন্নত লাইটিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য লেকে স্পিডবোট চালুর পরিকল্পনাও রয়েছে।

লেকের সার্বিক পরিবেশ উন্নত করার পাশাপাশি পুরো ধানমন্ডি এলাকাকে নতুনভাবে সাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ধানমন্ডি লেক এলাকায় একটি ‘নজরুল মঞ্চ’ নামে আধুনিক সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ করা হবে। রবীন্দ্র সরোবরের আদলে নির্মিত এই চত্বরে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি মানসম্মত লাইব্রেরি, ক্যাফে ও পড়ালেখার পরিবেশ রাখা হবে, যাতে এটি ঢাকার মানুষের একটি প্রধান উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্রে পরিণত হতে পারে। তবে লেকটির দীর্ঘস্থায়ী সৌন্দর্য ও সুস্বাস্থ্য বজায় রাখতে এবং বারবার দূষণ রোধ করতে নগরবাসীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নেত্রকোনা সীমান্তে ভারত যাওয়ার পথে আটক মা ও শিশু রোহিঙ্গা ক্যাম্পে ফেরত

2

বাংলাদেশ স্কাউটসে ২৩ জনের চাকরির সুযোগ, অনলাইনে আবেদন শুরু

3

ককরোচ পার্টির ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তাল দিল্লি

4

ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

5

বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ ২০২৬: ২-১ গোলে জয়ী বাংলাদেশ

6

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘটেছিল উল্টোটা

7

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ সরানোর দাবি ইরানের, নেপথ্যে আল-জাজিরার বিশ্লেষণ

8

নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান

9

ফিফার রেফারিং নিয়ে তীব্র সমালোচনায় ড. আসিফ নজরুল

10

জ্বালানি সংকটের মধ্যে শোডাউন: পদ হারালেন নাটোরের ছাত্রদল নেতা মাসুদ রানা