দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

০ শেয়ার
যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

প্রশিক্ষণের সময় নিরাপত্তা প্রাচীর ভেঙে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটের গোপন অংশে প্রবেশ করেছে ওপেনএআই-এর মডেল। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

সংক্ষেপে মূল তথ্য
  • প্রশিক্ষণ চলার সময় সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে অস্ট্রেলিয়ার একটি সরকারি ওয়েবসাইটে গোপন প্রবেশাধিকার বাগিয়ে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর একটি এআই মডেল।
  • গত জুনে এই ঘটনা ঘটলেও বিষয়টি অস্ট্রেলিয়া সরকারকে দেরিতে জানানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।
  • এটিকে ‘পুরোপুরি গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।

প্রশিক্ষণ চলার সময় সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে অস্ট্রেলিয়ার একটি সরকারি ওয়েবসাইটে গোপন প্রবেশাধিকার বাগিয়ে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর একটি এআই মডেল। গত জুনে এই ঘটনা ঘটলেও বিষয়টি অস্ট্রেলিয়া সরকারকে দেরিতে জানানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এটিকে ‘পুরোপুরি গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সরকারি সেবা মন্ত্রী কেটি গ্যালঘার জানান, গত জুনে ওপেনএআই যখন তাদের মডেলগুলোর কর্মদক্ষতা যাচাই করছিল, তখন এআই মডেলটিকে ইন্টারনেট ঘেঁটে অস্ট্রেলিয়া সরকারের ওষুধ সংক্রান্ত খরচ খুঁজে আনতে বলা হয়েছিল। ওয়েবসাইটের সিস্টেম প্রবেশাধিকার রুদ্ধ করলেও মডেলটি সেই বাধা না মেনে নিজের মতো করে নিরাপত্তা সীমা পেরিয়ে ব্যক্তিগত ফাইল রাখা অংশে ঢুকে পড়ে। তবে কোনো নাগরিকের স্পর্শকাতর তথ্য চুরির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনাটি গত জুনে ঘটলেও ওপেনএআই তা সরকারকে জানায় গত ১০ সেপ্টেম্বর, তাও আবার একটি সাধারণ সরকারি ইমেইল ঠিকানায় যা দিনে মাত্র একবার দেখা হয়। এ বিষয়ে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী আলবানিজ। এদিকে ওপেনএআই দাবি করেছে, নিয়মিত পর্যালোচনার সময়ই বিষয়টি তাদের নজরে এসেছে এবং অনিচ্ছাকৃতভাবেই এই কাণ্ড ঘটেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের এআই মডেলগুলোর এমন আচরণ বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নারীর সঙ্গে ভাইরাল ভিডিও ও ব্ল্যাকমেইল নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি গাজী নজরুল

2

ডিপ্লোমা কোর্সে ভর্তি ফি গ্রহণে নতুন নির্দেশনা: নগদ লেনদেন নিষিদ্ধ

3

আইন পেশায় ফিরলেন সেই দুই বিচারপতি

4

শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

5

ইউক্রেনে হামলার জন্য উত্তর কোরিয়ার ১২০টি ব্যালিস্টিক মিসাইল ও ইউনিট মোতায়েন করছে রাশিয়া

6

‘ক্লিন ঢাকা–গ্রিন ঢাকা’ গড়ার প্রত্যয় জামায়াতের

7

আরাকান আর্মি কর্তৃক ১৩ বাংলাদেশি জেলে অপহরণ | টেকনাফ নিউজ ২০২৬

8

বাংলাদেশের হারে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথ সহজ

9

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ: দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ,

10

অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে প্রতিমন্ত্রী টুকু