দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে প্রতিমন্ত্রী টুকু

০ শেয়ার
অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের অসহায় বৃদ্ধা জয়গুন বেগমের মানবেতর জীবনের খবর পেয়ে সহায়তার হাত বাড়িয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সংক্ষেপে মূল তথ্য
  • টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কোনাবাড়ী এলাকার ৯০ বছর বয়সী অসহায় বৃদ্ধা জয়গুন বেগমের পাশে দাঁড়িয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
  • দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এই বৃদ্ধার দুর্দশার কথা জানতে পেরে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়াকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
  • সোমবার দুপুরে ইউএনও শাহীন মিয়া সরাসরি জয়গুন বেগমের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন।

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কোনাবাড়ী এলাকার ৯০ বছর বয়সী অসহায় বৃদ্ধা জয়গুন বেগমের পাশে দাঁড়িয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এই বৃদ্ধার দুর্দশার কথা জানতে পেরে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়াকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সোমবার দুপুরে ইউএনও শাহীন মিয়া সরাসরি জয়গুন বেগমের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, মৃত রাজ আলীর স্ত্রী জয়গুন বেগমের চার ছেলে ও তিন মেয়ে থাকলেও তারা নিজেরা অস্বচ্ছল হওয়ায় মায়ের দেখভাল করতে হিমশিম খাচ্ছেন। এমনকি তার বড় ছেলেও স্ট্রোক করে বর্তমানে শয্যাশায়ী।

প্রতিমন্ত্রীর নির্দেশে ইউএনও শাহীন মিয়া জয়গুন বেগমকে প্রাথমিক সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা এবং দুই প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করেন। এ সময় সাহায্য পেয়ে বৃদ্ধা জয়গুন আবেগাপ্লুত হয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর জন্য দোয়া করেন।

ইউএনও শাহীন মিয়া জানান, প্রতিমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন যেন কোনো অসহায় মানুষ সহায়তা থেকে বঞ্চিত না হন। বৃদ্ধা জয়গুন বর্তমানে সরকারি বিধবা ভাতা পাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাকে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ-দুঃখের খবর রাখা আমার দায়িত্ব। কোনো অসহায় মানুষ যেন চিকিৎসা, খাদ্য বা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করতে আমি সবসময় চেষ্টা করছি।" প্রশাসনকে সাধারণ মানুষের পাশে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দাঁড়ানোর কঠোর নির্দেশনাও দিয়েছেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিদেশি অপারেটরের কাছে এনসিটি ইজারা দেওয়ার চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে

2

রেকর্ড দামে মরক্কোর টিনেজার আইয়ুব বুয়াদ্দিকে দলে নিল ম্যানচেস্টার সিটি

3

এনবিআরের নতুন চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবের নিয়োগ

4

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

5

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৯

6

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের শোচনীয় পরাজয়

7

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন সাবেক মন্ত্রী দীপু মনির

8

সাইবার হামলার শিকার ইরানের ৪ ব্যাংক

9

সৌদি নিরাপত্তায় পাকিস্তান ও তুরস্কের অঙ্গীকার

10

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরকীয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যানের জুতাপেটার ভিডিও ভাইরাল