দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

০ শেয়ার
সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

সাংবাদিকদের কেবল জনগণের কাছেই দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাসসের এমডি ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর দেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • সাংবাদিকরা কেবল সরকারের বা কোনো মহলের কাছে নয়, তাদের মূল দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
  • বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মফস্বল সাংবাদিকদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
  • জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ।

সাংবাদিকরা কেবল সরকারের বা কোনো মহলের কাছে নয়, তাদের মূল দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মফস্বল সাংবাদিকদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ। অনুষ্ঠানে কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের একমাত্র উপায় হলো জনগণের প্রতি নিজ দায়িত্বে নিষ্ঠাবান থাকা এবং অসত্য বা আংশিক সত্য না লেখা। সাংবাদিকদের ‘জাতির বিবেক’ উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, “বিবেকের সঙ্গে প্রতারণা করা যাবে না, কোনো অবস্থাতেই দলদাসে পরিণত হওয়া যাবে না। জনগণ দাসত্বের সাংবাদিকতাকে ঘৃণা করে।”

বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ওপর বিশেষ জোর দিয়ে বাসস প্রধান বলেন, “সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা করা। যা সত্য, তা-ই তুলে ধরতে হবে।” এ সময় ভালো সাংবাদিক হওয়ার জন্য নিয়মিত বই ও পত্রিকা পড়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যম হলো জনগণের সংসদ, যার অধিবেশন সর্বদা চলমান। আর প্রতিদিন দেশের ১৮ কোটি মানুষ সাংবাদিকদের কাজের মূল্যায়ন করেন। এছাড়া অনলাইন সাংবাদিকতার বর্তমান ধারাকে টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে তুলনা করে তিনি বলেন, অনলাইনে সবার আগে সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের সঠিকতা ও নির্ভুলতা নিশ্চিত করা প্রতিটি সংবাদকর্মীর পেশাগত সর্বোচ্চ নৈতিক দায়িত্ব।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মনপুরায় বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল

2

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন

3

ফুটবল তুলতে গিয়ে মেঘনা নদীর স্রোতে তলিয়ে গেল যুবক | Laxmipur News

4

আসিয়ান হিউন্ডাই কাপ: ফিলিপাইনকে হারিয়ে দুর্দান্ত জয় মিয়ানমারের

5

মুখ ঢেকে কথা বলায় পিয়েরো হিনকাপিকে লাল কার্ড দেখালেন রেফারি

6

বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় নুসরাত ভারুচা, হাসপাতালে ভর্তি

7

আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

8

ট্রাম্প-নেতানিয়াহুর বিবাদকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরাইলি রাষ্ট্রদূত

9

দুই কিংবদন্তির মহারণ: রোনালদো-মদ্রিচের ‘লাস্ট ড্যান্স’ কি থামিয়ে দিতে পারবেন মার্তিনেজ?

10

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার