দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান: জ্বালানি ও বিনিয়োগ নিয়ে আলোচনা

০ শেয়ার
কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান: জ্বালানি ও বিনিয়োগ নিয়ে আলোচনা

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও এলএনজি আমদানিসহ জ্বালানি সহযোগিতা পাবে বিশেষ গুরুত্ব।

সংক্ষেপে মূল তথ্য
  • কাতারে দুই দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, গুরুত্ব পাবে জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতাদ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনের এক সরকারি সফরে কাতার যাচ্ছি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
  • সোমবার (১৭ আগস্ট) রাতেই তার দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
  • পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল–থানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি।

কাতারে দুই দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, গুরুত্ব পাবে জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতা

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনের এক সরকারি সফরে কাতার যাচ্ছি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (১৭ আগস্ট) রাতেই তার দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল–থানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। বিশেষ করে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি খাতের সহযোগিতা এই সফরের মূল এজেন্ডায় প্রাধান্য পাবে।

পররাষ্ট্রমন্ত্রীর এই উচ্চপর্যায়ের সফরে একটি হেভিওয়েট প্রতিনিধিদল তার সফরসঙ্গী হিসেবে দোহা গেছেন। প্রতিনিধিদলে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সফরকালে বিশেষ করে কাতার থেকে দীর্ঘমেয়াদি ও নিরবচ্ছিন্ন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে কথা হওয়ার কথা রয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাতারে সকল আনুষ্ঠানিকতা সফলভাবে শেষ করে আগামী ১৯ অক্টোবর রাতে পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

2

প্রিমিয়ার লিগে আর্সেনালের দুর্দান্ত শুরু, জয়ের পর যা বললেন আর্তেতা

3

দুদকের ট্র্যাপ টিমের কাছে সাব-রেজিস্ট্রার ধরা

4

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

5

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন: জেনে নিন বিস্তারিত সময়সূচি

6

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস: আজ কত ভরি?

7

রাবিতে ছাত্রদল নেতাসহ ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

8

উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া হুঁশিয়ারি: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তাপ

9

বিশ্বকাপে মেসির নতুন রেকর্ড: জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার গ্রুপ পর্বের জয়যাত্রা সম্পন্ন

10

হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শূন্যের চক্রান্ত ছিল