দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর

০ শেয়ার
মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানে মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন আগামী ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

সংক্ষেপে মূল তথ্য
  • জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
  • বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
  • এর আগে গত ৯ সেপ্টেম্বর মামলাটিতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর মামলাটিতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। এছাড়া পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আমির হোসেন ও এম হাসান ইমাম। এই মামলায় মোট ২৬ জন আসামির মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনসহ ৮ জন বর্তমানে কারাগারে আছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীমসহ ১৮ জন আসামি এখনও পলাতক রয়েছেন।

মামলার বিবরণে আনুষ্ঠানিকভাবে দুটি প্রধান অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা ৩ নম্বর সেক্টরে আন্দোলনরত ছাত্র-জনতার মাঝে পানি ও বিস্কুট বিতরণের সময় গুলিতে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সতীর্থরা তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই উত্তরা এলাকায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাসহ অন্যান্যদের গুলি করে হত্যা করা হয়।মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন ধার্য ২৩ সেপ্টেম্বর

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কংগ্রেস নেতা হত্যা মামলায় সবাই খালাস

2

মধ্যপ্রাচ্যে নতুন রণতরী ও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

3

ইরানে পরমাণু পরিদর্শকদের ফেরার অনুমতি

4

সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

5

Oppo F35 ও F35 Pro উন্মোচন: ৮,০০০mAh ব্যাটারি, ৫০MP সেলফি ও 144Hz ডিসপ্লে

6

লিটনের সেঞ্চুরিতে ৩৭২ রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য

7

আকর্ষণীয় বেতনে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন এখনই

8

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিল অবৈধ: হাইকোর্ট

9

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

10

মেসিদের লিগে রেকর্ড গড়লেন কাভান সুলিভান: নজর রাখছে বাফুফে