|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সামনে ফাইনালের হাতছানি, যা বললেন শান্ত

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ে আনন্দে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই জয়কে দেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা এখন পর্যন্ত যেকোনো সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। নিজে এবং দলের সবাইকে নিয়ে খুব খুশি ও গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি। এই জয় পেয়ে খুব ভালো লাগছে।’

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের মূল ভিত্তি গড়ে দিয়েছিলেন পেসাররা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১০টি উইকেটই তুলে নেন টাইগার পেসাররা, যেখানে হাসান মাহমুদ একাই শিকার করেন ৬টি উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট তুলে নিলে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই বিপ্লবের পেছনে পেসারদের উত্থানকে সবচেয়ে বড় কারণ উল্লেখ করে নাজমুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে টেস্ট সংস্করণে সবচেয়ে বড় পরিবর্তন হলো পেস বোলারদের উত্থান। গত দুই-তিন ধরে আমরা অনেক বেশি টেস্ট খেলছি এবং ছেলেরা টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে।’ মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপ্রেরণায় পেসাররা এখন বিশ্বমানের হওয়ার মানসিকতা নিয়ে খেলছেন বলে জানান তিনি।

এছাড়া দলের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়ার মাটিতে ১০১ রানের এক দুর্দান্ত ও দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি, যার সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করে ২২৮ রানের বড় লিড নেয়। তানজিদের প্রশংসা করে শান্ত বলেন, ‘সে খুবই সম্ভাবনাময়। সাদা বলের ক্রিকেটে আমরা তাকে আক্রমণাত্মক খেলতে দেখি, কিন্তু এই টেস্টে সে নিজের শান্ত চরিত্র দেখিয়েছে এবং বলের ধরণ অনুযায়ী খেলেছে।’ ডারউইনের এই দুর্দান্ত জয়ের পর এখন ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে এখনই ফাইনাল নিয়ে খুব বেশিদূর না ভেবে ম্যাচ ধরে ধরে এগোতে চান অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ দলের ফাইনালে খেলার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হলেও শান্তর মতে, ‘এখনই আমরা ফাইনালের দিকে তাকাচ্ছি না। আমরা টেস্টে ভালো খেলছি কিন্তু এখনও ওরকম বড় দল না।’ জিম্বাবুয়ের বিপক্ষে আগের টেস্ট হারের হতাশা কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে এমন পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটকে পরিষ্কার বার্তা দিয়েছে যে বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো খেলতে সক্ষম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার সর্বশেষ আপডেট

1

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

2

রাজধানীর পোস্তগোলায় ৫৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক

3

বেসামরিক বিমান ও পর্যটন খাতে নতুন গতি আনতে চান মন্ত্রী রশিদু

4

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৯ জনের আটজনই বাংলাদেশি

5

র‍্যাবের ‘আয়নাঘর’ বা টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক

6

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ইডেন গার্ডেন্সে আজ সেমিফাইনালে ওঠার

7

নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

8

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন নিয়ে স্পিকারের রুলিং

9

থার্ড টার্মিনাল প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়ম: জলাশয়কে পুক

10

টেকেরহাটে ট্রাক উলটে চালক নিহত

11

হিলিতে মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ গ্রে

12

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

13

বার্লিনে ইসরায়েলে অস্ত্র পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ: গ্রেফতার

14

স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ: প্রজ

15

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

16

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে আদম তমিজী হককে বন্দিশালা বানানোর

17

গঙ্গা চুক্তির গুরুত্ব ভারত বুঝতে পারবে বলে আশাবাদী পররাষ্ট্র

18

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে উচ্চ পর্যায়ের স

19

নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ে ছাত্রদল নেত

20