দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশাতিক

০ শেয়ার
ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশাতিক
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান ও কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
  • মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর থেকে ঘটে যাওয়া এসব ঘটনায় দুই ক্যাম্পাসে অন্তত সাত দশকের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।
  • ঢাকা কলেজে সংঘর্ষ: মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নম্বর-২ এ ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল কলেজ শাখা ছাত্রশিবির।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর থেকে ঘটে যাওয়া এসব ঘটনায় দুই ক্যাম্পাসে অন্তত সাত দশকের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

ঢাকা কলেজে সংঘর্ষ: মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নম্বর-২ এ ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল কলেজ শাখা ছাত্রশিবির। পূর্বঘোষিত এই প্রোগ্রামের ব্যানার টানানো ও সাজসজ্জার কাজ চলার সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করেন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ছাত্রদলের দাবি, বহিরাগত শিবিরের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়ে উসকানিমূলক আচরণ করায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে শিবিরের প্রায় ২০ এবং ছাত্রদলের ৭ নেতাকর্মী আহত হন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হাঙ্গামা: একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের একটি অনুষ্ঠান চলাকালে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করতে যান জকসু প্রতিনিধিরা। এ সময় জকসু ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফসহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও সাংবাদিক ছাত্রদল নেতাদের হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

ছাত্রশিবির ও জকসু প্রতিনিধিদের অভিযোগ, তাদের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিবির ও জকসু প্রতিনিধিরা পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে নিজেদের প্ল্যাকার্ড ছিড়ে ছাত্রদলের ওপর দোষ চাপাচ্ছে। পর পর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে শুল্ক ও ভ্যাটে বড় ছাড়

2

রবিবার রাতে যুক্তরাষ্ট্রের ৯টি রাজ্যে দেখা মিলতে পারে নর্দান লাইটসের

3

জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে অস্থিতিশীলতা তৈরি করতে চায়: খায়রুল কবির খোকন

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

5

পঞ্চগড়ে ৫,৮৯০ কৃষকের ঋণ মওকুফ: হয়রানি ও মামলার চাপ থেকে মুক্তি

6

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আবারও ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

7

বিশ্ব হৃদরোগ দিবস: চিকিৎসায় বড় ঘাটতি ও ওষুধের সংকটে বাড়ছে অকালমৃত্যু

8

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৬

9

বরিশাল: আ.লীগের অপতৎপরতা রুখতে বিএনপির শোডাউন

10

হামাসের হামলার ১০ দিন আগে নেতানিয়াহুকে আমিরাতের প্রেসিডেন্টের সতর্কবার্তা