|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষের খেলোয়াড় সংকটে ইংল্যান্ড সফরে বার্সেলোনার ম্যাচ বাতিল

ইংল্যান্ড সফরে এসে বড় এক ধাক্কা খেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের খেলোয়াড় সংকটের কারণে ইংলিশ ক্লাব প্রেস্টনের বিপক্ষে তাদের নির্ধারিত দ্বিতীয় প্রীতি ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে না। সেন্ট জর্জ পার্কে দর্শকশূন্য মাঠে ম্যাচটি হওয়ার কথা থাকলেও প্রেস্টন স্কোয়াডে পর্যাপ্ত ফুটবলার না থাকায় স্প্যানিশ জায়ান্টরা এই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয়।

মূল দলের তারকা ফুটবলারদের চোটের কারণে চ্যাম্পিয়নশিপের দল প্রেস্টন তাদের রিজার্ভ দল নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছিল। তবে ম্যাচের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বার্সেলোনা কর্তৃপক্ষ ম্যাচটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচ বাতিল হওয়ায় যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন হান্সি ফ্লিক ও তার শিষ্যরা। তবে স্পেনে ফেরার আগে তারা সেন্ট জর্জ পার্কেই শেষ একটি অনুশীলন সেশন সম্পন্ন করবেন।

এর আগে নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ডে দুটি ম্যাচ খেলার কথা ছিল কাতালানদের। বার্মিংহ্যাম সিটির বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমে নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র করলেও পরবর্তীতে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বসেছিল হান্সি ফ্লিকের দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডেটা সেন্টারের বিদ্যুৎ সরবরাহের জন্য এবার ব্যক্তিগত জমি

1

সৌদির কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

2

সম্পদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য: স্পষ্টীকরণ দিলেন প্রতিমন্ত্রী

3

নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

4

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

5

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

6

Ox Alpha AI Mystery: Is It Google Gemini or Zhipu AI?

7

মুক্তিসংগ্রামের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীতে ঢাবিতে নতুন প্র

8

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজার মার্কিন নাগরিক: উদ্ধার অভিযানে

9

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১-দলীয় ঐক্যের লংমার্চের ঘোষণা

10

পূর্ণ সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জ

11

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

12

শাকিবকে নিয়ে মিষ্টির নতুন বিতর্ক

13

রিয়াল মাদ্রিদ ছেড়ে কি আর্সেনালে যাচ্ছেন ভিনিসিউস জুনিয়র? জান

14

থাইল্যান্ডে আবিষ্কৃত ২ হাজার বছরের প্রাচীন সোনার আংটি ও ব্রা

15

চোটের কারণে ছিটকে গেলেন মন্তিয়েল

16

ফুটবল থেকে বিদায় কবে? মুখ খুললেন লিওনেল মেসি

17

৬২ শটেও গোল নেই, বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

18

সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চশমা পেলেন ১২৬ দরিদ্র

19

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠ

20