দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর পদ্মা নদীতে ২০ কেজির পাঙাশ: বিক্রি হলো ৩৩ হাজার টাকায়

০ শেয়ার
রাজবাড়ীর পদ্মা নদীতে ২০ কেজির পাঙাশ: বিক্রি হলো ৩৩ হাজার টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে নিরাঞ্জন হালদারের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বিশাল এক পাঙাশ। মাছটি স্থানীয় ব্যবসায়ীর হাত ঘুরে ৩৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বিশাল এক পাঙাশ মাছ।
  • মঙ্গলবার (১৪ জুলাই) ভোরের দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের কলাবাগান এলাকায় জেলে নিরাঞ্জন হালদারের জালে মাছটি আটকা পড়ে।
  • নদীর বুক থেকে উঠে আসা এই বিশাল পাঙাশ মাছটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বিশাল এক পাঙাশ মাছ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরের দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের কলাবাগান এলাকায় জেলে নিরাঞ্জন হালদারের জালে মাছটি আটকা পড়ে। নদীর বুক থেকে উঠে আসা এই বিশাল পাঙাশ মাছটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

জেলে নিরাঞ্জন হালদার জানান, সোমবার রাতে সঙ্গীদের নিয়ে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। সারারাত তেমন মাছ না পেলেও ভোরে জালে টান অনুভব করেন। জাল তুলে দেখেন বিশালাকৃতির এক পাঙাশ আটকে আছে। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৩২ হাজার টাকায় কিনে নেন।

পরবর্তীতে ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মোট ৩৩ হাজার টাকায় বিক্রি করে দেন। এত বড় পাঙাশ মাছ বর্তমানে নদীতে খুব একটা সচরাচর দেখা যায় না বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। মাছটি দেখতে দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে ভিড় জমান স্থানীয় উৎসুক মানুষজন। পদ্মার ইলিশের পাশাপাশি এই ধরনের বড় পাঙাশ মাছ দৌলতদিয়া ঘাটের বড় আকর্ষণ হয়ে ওঠে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা

2

চট্টগ্রামে বৃষ্টির কারণে রেললাইনে পানি, আটকে আছে পর্যটক এক্সপ্রেস

3

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক ক্লোজড

4

শেখ হাসিনার দিল্লি প্রেস কনফারেন্স:

5

কসমেটিক সার্জারি করিয়ে সম্পূর্ণ বদলে গেছেন ভিনিসিউস! সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল চর্চা

6

নাটোরের লালপুরে ইউএনও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা

7

সৌদিতে হামলার প্রভাবে বন্ধ ফ্লাইট, অনিশ্চয়তায় ১৫ হাজার প্রবাসী

8

ভারত নৌসচিব পর্যায়ের বৈঠকের তাগিদ দিলেও দিল্লির প্রতি ঢাকার ‘ধীরে চলো’ নীতি

9

সংসদ লুকে নজর কাড়লেন কঙ্গনা রানাউত: শুধু ব্যাগ ও ঘড়ির দামই ৫৬ লাখ রুপি!

10

হতাশ হয়ে মাথা গরম করবেন না: শফিকুর রহমান