দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেতন কমিশন বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মসূচি

০ শেয়ার
বেতন কমিশন বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মসূচি

বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়ন এবং টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালসহ ৫ দফা দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

সংক্ষেপে মূল তথ্য
  • বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ে রাজধানীর সেগুনবাগিচায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
  • সোমবার দুপুরে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
  • এতে কয়েকশ সরকারি কর্মচারী অংশ নিয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ে রাজধানীর সেগুনবাগিচায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। সোমবার দুপুরে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ সরকারি কর্মচারী অংশ নিয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের মহাসচিব বদরুল আলম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে নিম্ন আয়ের কর্মচারীরা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। কর্মচারীদের মধ্যে বিরাজমান এই ক্ষোভ ও হতাশা নিরসনে অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ ও তা কার্যকর করার বিকল্প নেই। গত ২৯ জুলাই সমন্বয় পরিষদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে সরকারের আন্তরিক চেষ্টার কথা জানান এবং কর্মচারীদের ধৈর্য ধরার অনুরোধ জানান। বক্তারা বলেন, কর্মচারীরা বর্তমান সরকারের ওপর পূর্ণ আস্থা রাখতে চান।

কর্মচারীদের প্রধান ৫ দফা দাবির মধ্যে রয়েছে বেতন কমিশনের গেজেট প্রকাশ করে ১ জুলাই থেকে তা কার্যকর করা, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড এবং শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ সচিবালয়ের আদলে অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন এবং স্থায়ী বেতন কমিশন গঠন। এছাড়া ওয়ার্কচার্জ ও মাস্টাররোলসহ অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্যমূল্যে রেশন প্রদান, সচিবালয়ের মতো সমকাজে সমবেতন, আউটসোর্সিং প্রথা বাতিল এবং আইএলও কনভেনশন অনুযায়ী ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। অবিলম্বে দাবি মানা না হলে কঠোর ও ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনরত কর্মচারীরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

2

আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, সামনে রোদোজ্জ্বল দিন

3

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

4

ইন্দোনেশিয়ায় ৫.১ মাত্রার ভূমিকম্প, একজনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি

5

শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানালেন তথ্য উপদেষ্টা

6

ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল পদক পেলেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

7

রাজশাহীর তানোরে এনসিপি নেতাকে কুপিয়ে জখম

8

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

9

চীন সফরে তারেক রহমান

10

শুভেন্দু বাবুকে থামান: সংসদে জি এম সিরাজ