|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক


বাংলাদেশে নতুন করে তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ফ্রান্সের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে তাঁর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলে তিনি এই আহ্বান জানান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে মূলত শিক্ষা, বাংলাদেশে ফরাসি বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রযুক্তিগত আদান-প্রদান এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ (People-to-People Contact) বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকের একটি প্রধান এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশের শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার বিষয়টি। এ সময় ফরাসি ভাষাকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষার অন্যতম প্রধান বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ গভীর আগ্রহ প্রকাশ করে। শিক্ষা খাতের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। উপদেষ্টা মাহদী আমিন বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নতুন বাজেট ও ব্যবসাবান্ধব নীতিমালার বিভিন্ন ইতিবাচক দিক ফরাসি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন এবং ফ্রান্সের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণায় যৌথ সহযোগিতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়-টু-বিশ্ববিদ্যালয় সংযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে বৃত্তির (Scholarship) সুযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। বৈঠকে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির রিজিওনাল ইকোনমিক ডিপার্টমেন্টের প্রধান ফ্লোরেন্ট ম্যানগিনও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজ: শক্তিশালী দল নিয়ে ঘুরে দাঁ

1

গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভাল

2

ঘূর্ণিঝড় বাভির তাণ্ডব: পূর্ব চীন বিপর্যস্ত, তাইওয়ানে আহত ১৩৪

3

নটস আউটলসে নতুন মুখ বিনুরা ফার্নান্দো, বিদায় জানালেন মোহাম্ম

4

ইয়াবাসহ গ্রেফতার জামালপুরের ছাত্রদল নেতা বহিষ্কার

5

রপ্তানি ধরে রাখতে কঠোর প্রতিযোগিতার তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর

6

ভবিষ্যৎ আর্থিকভাবে নিরাপদ ও স্বাবলম্বী থাকতে আজই মেনে চলুন ৫

7

২৩ দিনে ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

8

সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা

9

নোয়াখালীর হাতিয়ায় রাসেলস ভাইপার উদ্ধার: এলাকাবাসীর মধ্যে

10

ঢাবির বিজয় একাত্তর হলে শিক্ষার্থীকে মারধরের হুমকি, ৬ মাসের

11

নবম জাতীয় পে-স্কেল ২০২৬: এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠা

12

বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ ২০২৬ | সুপ্রিম কোর্ট আপড

13

ভাতিজাদের বঞ্চিত করে মেয়েকে সম্পত্তি লিখে দেওয়া কি জায়েজ?

14

বিশ্বকাপ ফাইনালের হতাশা: লিওনেল স্কালোনির সামনে যে কঠিন প্রশ

15

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

16

নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি চ

17

ভোজিনিয়ার খেলা মাঠে বসে দেখবেন তাঁর মা

18

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হ

19

মেঘলা দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে বায়ুদূষণে চতুর্

20