দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পেনে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৩, ঘরছাড়া হাজারো মানুষ

০ শেয়ার
স্পেনে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৩, ঘরছাড়া হাজারো মানুষ

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। পুড়ে গেছে ৭ হাজার হেক্টরের বেশি বনভূমি, নিখোঁজ অন্তত ১০ জন।

সংক্ষেপে মূল তথ্য
  • স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে সৃষ্টি হওয়া ভয়াবহ দাবানলে দগ্ধ এক ব্রিটিশ নারীর মৃত্যুর পর নিহতের মোট সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।
  • রোববার (১২ জুলাই) রাতে আন্দালুসিয়া আঞ্চলিক সরকার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
  • চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই নারীর বয়স ৯৩ বছর।

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে সৃষ্টি হওয়া ভয়াবহ দাবানলে দগ্ধ এক ব্রিটিশ নারীর মৃত্যুর পর নিহতের মোট সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। রোববার (১২ জুলাই) রাতে আন্দালুসিয়া আঞ্চলিক সরকার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই নারীর বয়স ৯৩ বছর। তিনি আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং শরীরের প্রায় ২০ শতাংশ অংশ দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা প্রধান আন্তোনিও সান্স এই ঘটনাকে স্পেনের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এই আগুনে লস গাইয়ারদোস পৌর এলাকায় ৭ হাজার হেক্টরের বেশি বনভূমি ও প্রাকৃতিক সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। স্পেনের ফরেনসিক সংস্থা সিআইডি জানিয়েছে, ফ্রান্স, যুক্তরাজ্য ও বেলজিয়ামের কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে অনুসন্ধানের পর নতুন করে আরও নিখোঁজের তথ্য পাওয়া গেছে। বর্তমানে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে এবং স্বজনদের শনাক্তকরণের সুবিধার্থে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে।

এদিকে বেলজিয়াম সরকার আশঙ্কা করছে যে, নিহতদের মধ্যে অন্তত তিনজন তাদের নাগরিক হতে পারেন। তাদেরই একজন ৬৩ বছর বয়সি ব্যবসায়ী স্তানিসলাস ভারদঙ্কট। নিখোঁজ এই ব্যবসায়ীর পরিবার অভিযোগ করেছে যে, আগুন ছড়িয়ে পড়ার আগে স্থানীয় বাসিন্দাদের কোনো আগাম সতর্কবার্তা বা নির্দেশনা দেওয়া হয়নি। তবে আন্দালুসিয়া সরকার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, স্থানীয় মেয়রের পক্ষ থেকে বাসিন্দাদের আগেই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। রোববার দুপুরে আন্দালুসিয়ার প্রেসিডেন্ট জুয়ানমা মোরেনো জানান, দাবানল সফলভাবে নিয়ন্ত্রণে আনা গেছে এবং এর নতুন করে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় লস গাইয়ারদোসের উত্তরের বিভিন্ন গ্রাম থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া এক হাজারের বেশি বাসিন্দাকে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তবে নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিশ্বকাপে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা

2

বাংলাদেশের ৩৪ লাখ শিশুকে হাম ও রুবেলা টিকা প্রদানে যুক্তরাষ্ট্রের সহায়তা

3

রোনালদোর বিতর্কিত ৯৮২তম গোলে আল-ফয়সালিকে ৩-১ গোলে হারাল আল-নাসর

4

ঢাকায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো: অল্প সময়ের ট্রানজিট বিরতি

5

বিশ্বে প্রতি ৭০ জনের একজন বাস্তুচ্যুত, তথ্য জাতিসংঘের

6

১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

7

জামায়াত আমিরের গাড়িবহরকে লাল কার্ড, যা বললেন ছাত্রদল নেতা

8

শফিক উর রহমানের হলিউড সিনেমা দ্য এম্পটি অ্যাড্রেস

9

ভারত থেকে আমদানি শুরু হওয়ায় হিলিতে কমেছে কাঁচামরিচের ঝাঁজ

10

জয়ের মানসিকতা নিয়ে অনেক দূর যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল