|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

২০২৭ সালের জন্য পুনর্নির্ধারিত আইসিসি নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নতুন এই সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সময়সূচির গ্যাঁড়াকলে পড়ে আগামী অক্টোবর মাসে বাংলাদেশের নারী ক্রিকেট দলের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করতে বাধ্য হয়েছে লিজেন্ডসরা।

আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরের সময়কাল পূর্বের জুন-জুলাই থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নারী দলের ঘরোয়া আন্তর্জাতিক মৌসুম নতুন করে সাজিয়েছে। যার ফলে বাংলাদেশের বিপক্ষে পূর্বনির্ধারিত টি-টোয়েন্টি সিরিজের উইন্ডোটিতে এখন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

পূর্বের সূচি অনুযায়ী, বাংলাদেশ নারী ক্রিকেট দলের আগামী ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। নতুন সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের জন্য আংশিক স্বস্তির খবর হলো, ওয়ানডে সিরিজটি আগের মতোই বহাল থাকছে, কেবল টি-টোয়েন্টি সিরিজটি সূচি থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ড দল আগামী অক্টোবর মাসের ১৮, ২০ ও ২২ তারিখে সিডনিতে তিনটি টি-টোয়েন্টি খেলবে, যে তারিখগুলো মূলত বাংলাদেশের ম্যাচের জন্য বরাদ্দ ছিল। পরবর্তীতে মার্চ মাসে কিউই নারীরা ওয়ানডে সিরিজ খেলতে আবারও অস্ট্রেলিয়া সফর করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ১৮০ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য উদ্যোগ

1

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: প্রধা

2

বাংলা কিউআর জনপ্রিয় করতে বাধা কী এবং করণীয় কী?

3

নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু

4

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ তা

5

সামিট এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, বাড়বে জ্বালানি সরবরাহ

6

মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাংলাদেশের অর্থনীতি: ৫টি বড় ঝুঁকির মুখে

7

আরএফএল গ্রুপে ‘হেড অব ফ্ল্যাট সেলস’ পদে চাকরির সুযোগ, আবেদন

8

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: মোট মৃত্যু ৭৫৮

9

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য: যুক্তরাষ্ট

10

শেরপুরে পিকআপ ভর্তি ভারতীয় মদসহ আটক ৩

11

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে মার্কিন নাগরিকদের ভ্

12

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ইসরাইলি প

13

প্রাইজবন্ডের ১২৪তম ড্র ঘোষণা: প্রথম পুরস্কার জিতেছে ০৭৮৬৩৪৫

14

ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের মোদির ঘোষণার পর শিক্ষামন্ত্রীর পদত

15

আগস্টেই আসছে দুরেফিশান-শেহেরিয়ারের নতুন পাকিস্তানি নাটক ‘দা

16

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

17

ইউটিউব দেখে সমন্বিত চাষে সফল সুমন, বছরে আয় ১৫ লাখ টাকা

18

কে এই আকিব নবি? জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে সুযোগ পে

19

ইরান নিয়ে ট্রাম্পের কঠোর ‘সীমান্ত রেখা’: জেনেভায় কূটনীতি নাক

20