দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট শুরু ৩০ অক্টোবর

০ শেয়ার
গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট শুরু ৩০ অক্টোবর

আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট (সিজন ২)। ২১টি ক্লাবের অংশগ্রহণে ১৪টি ইভেন্টের বিস্তারিত জানুন।

সংক্ষেপে মূল তথ্য
  • গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগে ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টগুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় আয়োজন বহুল প্রতীক্ষিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট (সিজন ২) আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে।
  • এই মেগা স্পোর্টসফেস্ট সফল করতে সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকার এরিয়াল হলে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
  • এবারের আসরে মোট ১৪টি আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট থাকছে।

গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগে ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় আয়োজন বহুল প্রতীক্ষিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট (সিজন ২) আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেগা স্পোর্টসফেস্ট সফল করতে সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকার এরিয়াল হলে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এবারের আসরে মোট ১৪টি আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট থাকছে। এর মধ্যে রয়েছে,১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, পুল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং এবং ম্যারাথন। প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য ২১টি ক্লাবের প্রায় ১ হাজার ক্রীড়াবিদ অত্যন্ত উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী ক্লাবগুলোর তালিকায় রয়েছে,অল কমিউনিটি ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, বাঘা ক্লাব, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, নর্ডিক ক্লাব, ক্লাব শাহীন লিমিটেড, সেইন্টস ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব এবং স্বাগতিক গুলশান ক্লাব লিমিটেড।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল)-এর সভাপতিত্বে সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও আয়োজন কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ইফফাত আমবারিন (জয়া) ও আমীর আলী মোস্তফা। এছাড়া আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ, প্রেস ও মিডিয়া কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডুসহ বিভিন্ন ক্লাবের বিশিষ্ট প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় ড. ওয়াহিদুজ্জামান (তমাল) খেলাধুলার প্রসার এবং ‘উল্লাস’ ২০২৬-কে সফল করে তুলতে অংশগ্রহণকারী সকল ক্লাব ও ক্রীড়াবিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আয়োজন কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান আশা প্রকাশ করেন যে, এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব সকল ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে তুরস্ক

2

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত বেড়ে ১০২

3

ফ্রান্সের নতুন কোচ হিসেবে ২০৩০ পর্যন্ত চুক্তি করলেন জিনেদিন জিদান

4

হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান

5

মধ্যপ্রাচ্য সংকটে উত্তাল বিশ্ববাজার: বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম

6

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ: তৃতীয় দিনেও জমজমাট লড়াই ও আবহাওয়ার অনিশ্চয়তা

7

চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

8

আইবেরিয়ান ডার্বিতে আজ রাতে মহারণ: স্পেন নাকি পর্তুগাল, কে পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট?

9

প্রাথমিক গোল্ড কাপ ফুটবল ও নতুন শিক্ষাপদ্ধতি

10

ঢাকায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো: অল্প সময়ের ট্রানজিট বিরতি