দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চতুর্থ বিয়ের খবর ‘মিথ্যা ও মনগড়া’: সানা জাভেদকে ট্রোল করায় চটলেন শোয়েব মালিক

০ শেয়ার
চতুর্থ বিয়ের খবর ‘মিথ্যা ও মনগড়া’: সানা জাভেদকে ট্রোল করায় চটলেন শোয়েব মালিক
শোয়েব মালিক ও তার স্ত্রী সানা জাভেদ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক তাঁর চতুর্থ বিয়ের গুঞ্জনকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এসব খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন এবং জানান যে তাঁর নীরবতাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। মালিক তাঁর বর্তমান স্ত্রী সানা জাভেদের প্রতি নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেন এবং ছেলে ইজহানের ওপর এসব খবরের মানসিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি পরিষ্কার জানান, সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পরই তিনি সানা জাভেদকে বিয়ে করেছেন এবং এ নিয়ে মিথ্যা প্রচার বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেবেন।

সংক্ষেপে মূল তথ্য
  • চতুর্থবার বিয়ের গুঞ্জনকে সরাসরি নাকচ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক।
  • সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তিনি নাকি আবারও বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।
  • এ নিয়ে কিছুদিন নীরব থাকার পর এক বিবৃতিতে এসব খবরকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দেন মালিক।

চতুর্থবার বিয়ের গুঞ্জনকে সরাসরি নাকচ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তিনি নাকি আবারও বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে কিছুদিন নীরব থাকার পর এক বিবৃতিতে এসব খবরকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দেন মালিক।

বিবৃতিতে তিনি বলেন, তার নীরবতাকে দুর্বলতা হিসেবে দেখা হয়েছে। তবে বিষয়টি যখন পরিবারকে প্রভাবিত করছে, তখন আর চুপ থাকা সম্ভব নয়। বিশেষ করে স্ত্রী সানা জাভেদ-কে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ট্রোল করা হচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মালিক জানান, ২০২৩ সালের শুরুতেই ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা-র সঙ্গে তার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। পারস্পরিক সমঝোতায় তারা সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত নেন। এরপর ২০২৪ সালের ১৯ জানুয়ারি করাচিতে নিকাহের মাধ্যমে সানা জাভেদের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি।

বিবৃতিতে মালিক দাবি করেন, বিবাহবিচ্ছেদের পরই তিনি দ্বিতীয়বার বিয়ে করেন এবং ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চেয়েছিলেন। কিন্তু তার নীরবতাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি আরও বলেন, তার ছেলে এখন এতটাই বড় হয়েছে যে এসব ভিত্তিহীন গল্প পড়তে পারে, যা সামান্য ভিউ ও আয়ের জন্য ছড়ানো হচ্ছে। এতে তার পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে মালিক বলেন, কয়েকটি লাইক বা ভিউয়ের চেয়ে জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে। অযথা ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য বন্ধ না হলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

প্রসঙ্গত, সানিয়া মির্জা ছিলেন শোয়েব মালিকের দ্বিতীয় স্ত্রী। এর আগে ২০০২ সালে আয়েশা সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১০ সালে সেই সংসারের ইতি টানার পর একই বছর মার্চে সানিয়াকে বিয়ে করেন মালিক।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দেশের সব প্রধান নদীর পানি বিপৎসীমার নিচে, চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস

2

নেত্রকোনায় পাসপোর্ট তৈরি করতে এসে রোহিঙ্গা যুবক আটক

3

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে দুই সন্ত্রাসী নিহত

4

পেলের রেকর্ড ভেঙে মেসির পথে এমবাপ্পে, বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক

5

ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ

6

যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ড ও থমথমে রাউজান

7

শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ছেন সানাথ জয়াসুরিয়া: ব্যর্থতার দায় নাকি নতুন নেতৃত্বের সুযোগ?

8

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল, তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি চীনের

9

ভাড়া কমানো ও উচ্ছেদ বন্ধের দাবিতে রাজপথে লাখো মানুষ

10

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী: শিল্পকলা ও জাবিতে তিন দিনের নাট্যোৎসব