দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আদালতে জবানবন্দি রেকর্ড

০ শেয়ার
ঠাকুরগাঁওয়ে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আদালতে জবানবন্দি রেকর্ড

ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে আখের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
  • এই ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।
  • মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২৬ জুলাই) বিকেলে ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির কাছের টাঙ্গন নদীতে গোসল করতে যায়।

ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২৬ জুলাই) বিকেলে ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির কাছের টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে তাকে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে নদীর পূর্ব পাড়ের একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে অভিযুক্ত রাশেদ তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মা ও প্রতিবেশীদের পুরো ঘটনা খুলে বলে। এর প্রেক্ষিতে গত সোমবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশি প্রক্রিয়ার অংশ হিসেবে শিশুটিকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক মো. মাহবুব উল ইসলাম ভুক্তভোগী শিশুর জবানবন্দি লিপিবদ্ধ করেন।

ঘটনার বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি মো. রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্প: ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির আশঙ্কা

2

দেশের বাজারে স্বর্ণের দাম কমল: জেনে নিন আজকের দর

3

পারমাণবিক অস্ত্র পেলে ইরান গোটা বিশ্বকে জিম্মি করবে: মার্কো রুবিও

4

ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের

5

রোডম্যাপ প্রকাশের পরও ডিসিইউর অ্যাকাডেমিক মাইগ্রেশনে দৃশ্যমান গতি নেই

6

বাব আল-মান্দাব প্রণালির দখল নিয়ে সংঘর্ষ, ইয়েমেনে নিহত বেড়ে ১২৯

7

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের তুর্কি যুবক

8

হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

9

সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হস্তান্তর

10

রোমা বনাম কান প্রীতি ম্যাচ: রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ গোলের ড্র