|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৭ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে বাংলাদেশ: হারারে টেস্টে জিম্বাবুয়ের দাপট

টেস্ট ক্রিকেটে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। অথচ হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাটিংয়ে নেমে খোদ বাংলাদেশ দলই এখন চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে। রোববার টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নড়বড়ে অবস্থায় ছিল সফরকারীরা।

দলীয় ৩৬ রানের মাথায় দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক সাজঘরে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। তবে প্রাথমিক এই ধাক্কা সামাল দিতে হাল ধরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ৭৭ রানের পার্টনারশিপে বাংলাদেশ যখন ১১৩ রান নিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল, তখনই দৃশ্যপট বদলে যায়।

মাত্র ২৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন খাদের কিনারে। ১১টি বাউন্ডারিতে সাজানো ৬০ রানের দারুণ এক ইনিংস খেলা মুমিনুল হক আউট হওয়ার পরেই যেন ধসের শুরু। তার বিদায়ের পর মাত্র ৬ রানের ব্যবধানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (১৯) সাজঘরে ফিরে যান।

এরপর তাওহীদ হৃদয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দলের এই আসা-যাওয়ার মিছিলে যোগ দেন অভিষেক হওয়া উইকেটকিপার-ব্যাটসম্যান অমিত হাসান (৪)। শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় ১৪০ রানে তাইজুল ইসলাম অষ্টম ব্যাটার হিসেবে আউট হয়ে ফিরে গেছেন। জিম্বাবুয়ের বোলারদের সামনে দাঁড়াতে না পারা বাংলাদেশের এই ব্যাটিং বিপর্যয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে। দ্রুত রান না উঠলে এই টেস্টে বড় ধরনের পরাজয়ের শঙ্কায় পড়েছে সফরকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেকেআরের কাছে দুই তারকা ক্রিকেটারকে চাওয়ার পরামর্শ রবিচন্দ্র

1

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতার রুকনিয়াত বাতিল

2

মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায়ে সাক্ষী মেহজাবীন: ‘স্

3

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা

4

ইসরাইলের ভেতরেই নেতানিয়াহুর সমালোচনা

5

নিয়োগের নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না:

6

বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণ জিওভানি লো সেলসোর

7

মুক্তি পেলেন রাহুল গান্ধী, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অ

8

স্পেনের সেউতায় আটকা পড়েছে শত শত অভিবাসী শিশু, মর্মান্তিক মান

9

রাজধানীতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

10

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের, ব

11

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ৩৩ জনের নিয়োগ, আবেদন শেষ

12

আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্ল

13

২০২৬-২৭ অর্থবছরে মেগা বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু

14

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সা

15

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম ভারত ফুটবল দ্বৈ

16

সেমিফাইনালের পথে বড় বাধা: নিষেধাজ্ঞার ঝুঁকিতে ১৭ তারকা ফুটবল

17

ভবিষ্যৎ আর্থিকভাবে নিরাপদ ও স্বাবলম্বী থাকতে আজই মেনে চলুন ৫

18

তরুণদের কল্যাণ ও ভবিষ্যৎ রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার:

19

নড়াইলে তথ্য না দেওয়ায় মৎস্য কর্মকর্তার ওপর হামলার অভিযোগ: স্

20