গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা ও সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত থানায় অগ্নিসংযোগ, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও নাশকতার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ ও পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দলটির পক্ষ থেকে ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানানো হয়।
জামায়াতের ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ—গোপালগঞ্জজুড়ে সংঘটিত এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতারই আরেকটি প্রমাণ।’ বর্তমান পরিস্থিতিতে গোপালগঞ্জের সাধারণ মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করে দলটি।
সরকারের কঠোর অবস্থানের কথার সঙ্গে বাস্তব কাজের কোনো মিল নেই বলে অভিযোগ করে পোস্টে বলা হয়, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই বিরাট ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে।’
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ এবং এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা অপরিহার্য বলে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।