দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণ দীর্ঘসময় ভয়ে থাকবে না, উঠে দাঁড়াবে: এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ

০ শেয়ার
জনগণ দীর্ঘসময় ভয়ে থাকবে না, উঠে দাঁড়াবে: এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ

জনগণ লম্বা সময় ভয়ে থাকবে না এবং ২০২৪ সালের মতো আবারও ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সংক্ষেপে মূল তথ্য
  • জনগণ দীর্ঘসময় ধরে ভয়ের রাজত্বে বসে থাকবে না এবং সময়মতো ঠিকই উঠে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
  • তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের মানুষ তা ইতিমধ্যে প্রমাণ করে দেখিয়েছে।
  • সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ইনকিলাব মঞ্চ’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণ দীর্ঘসময় ধরে ভয়ের রাজত্বে বসে থাকবে না এবং সময়মতো ঠিকই উঠে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের মানুষ তা ইতিমধ্যে প্রমাণ করে দেখিয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ইনকিলাব মঞ্চ’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সাম্প্রতিক ঘটনার কঠোর সমালোচনা করে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, লালন শাহের মাজারে তাঁকে আক্রমণ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গুন্ডামি করে কখনো রাজনীতি টিকিয়ে রাখা যায় না। এছাড়া সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা এবং পরবর্তীতে তাকে নিয়ে অপ্রাসঙ্গিক অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জমির অভ্যন্তরীণ দ্বন্দ্বে একটি পক্ষকে ভিকটিম বানিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করা হচ্ছে, যা চরম অন্যায়। বিমানবন্দরে লাগেজ ও জমজমের পানি চুরির ঘটনার প্রতিবাদকারী মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতি অন্যায্য আচরণের নিন্দা জানিয়ে তিনি বলেন, মূল অপরাধ এড়িয়ে প্রতিবাদকারীর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এটি কেবল একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, বরং এই অপরাধের সঙ্গে জড়িত শক্তিটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সরাসরি শত্রু। শত শত বছরের এই লড়াইয়ে মানুষ কেবল একটু স্বাধীন ও মুক্তভাবে বেঁচে থাকার জন্য রক্ত ঝরিয়েছে।

সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক দিয়ে তিনি আরও বলেন, আসুন সবাই মিলে আজাদি ও ইনসাফের পক্ষে অবস্থান নিই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, শহীদ ওসমান হাদির কফিনে হাত রেখে দেওয়া প্রতিশ্রুতি যেন ভুলে যাওয়া না হয়। কফিনের সঙ্গে বেইমানি করলে জাতি ও সৃষ্টিকর্তা তা কখনো ক্ষমা করবেন না।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কিশোরদের সুরক্ষায় মেটা এআই চ্যাটবটে যুক্ত হলো অভিভাবক সতর্কবার্তা ও জরুরি সেবা ব্যবস্থা

2

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৮

3

দিল্লির পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

4

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, টোকিওতে বিনিয়োগের আহ্বান

5

আকিজ গ্রুপে চাকরি: আকর্ষণীয় বেতনে এক্সিকিউটিভ পদে নিয়োগ

6

ব্রাজিল-মরক্কো ম্যাচে রেফারি সেই বিতর্কিত ভিনচিচ

7

গুমের নাটক করেছে শিবির: রাশেদ খান

8

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্পকে সৌদি যুবরাজের সতর্কবার্তা

9

দীর্ঘ চার বছর পর ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

10

আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগ এআই দিয়ে বানানো? যা বলল দুদক