দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টা ও নির্যাতন

০ শেয়ার
টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টা ও নির্যাতন

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের ঘটনায় গভীর রাতে হাসপাতালে ছুটে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শিশুটির চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন এবং অভিযুক্ত বিপ্লবকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • টাঙ্গাইল শহরের কেন্দ্রস্থলে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখমের মর্মান্তিক ঘটনা ঘটেছে।
  • সংবাদ পেয়ে শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
  • হাসপাতালে পৌঁছে প্রতিমন্ত্রী শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার মা ও পরিবারের স্বজনদের সমবেদনা জানান।


টাঙ্গাইল শহরের কেন্দ্রস্থলে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখমের মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

হাসপাতালে পৌঁছে প্রতিমন্ত্রী শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার মা ও পরিবারের স্বজনদের সমবেদনা জানান। এ সময় তিনি শিশুটির চিকিৎসার সব ব্যয়ভার নিজ কাঁধে নেওয়ার ঘোষণা দেন এবং স্থানীয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে রবিবারই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ও জঘন্য একটি ঘটনা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের সব পর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”

টাঙ্গাইলকে অপরাধ ও মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী অভিযুক্ত ব্যক্তি একজন মাদকাসক্ত। শহরকে নিরাপদ ও মাদকমুক্ত করতে প্রশাসন ইতোমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘটনার প্রেক্ষাপট: উল্লেখ্য, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চারতলায় নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। শিশুটি বাধা দিয়ে চিৎকার করলে অভিযুক্ত বিপ্লব (২২) ইট দিয়ে তার মুখ ও নাকে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে। পরবর্তীতে এক রিকশাচালক রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

2

আগস্টেই আসছে দুরেফিশান-শেহেরিয়ারের নতুন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’!

3

এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির ‘দম’

4

বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কার সব গেট খুলে দেওয়ার অনুরোধ সম্রাট চৌধুরীর

5

ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪

6

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সিএমপির প্রস্তুতি সভা

7

শেখ হাসিনার দেশত্যাগ: অজানা নাটকীয়তা ও গোপনীয় রেসকিউ মিশনের ভেতরের খবর

8

মহালয়ায় দেবীপক্ষের সূচনা, শুরু দুর্গোৎসবের ক্ষণগণনা

9

ব্রাজিল-মরক্কো ম্যাচে রেফারি সেই বিতর্কিত ভিনচিচ

10

বেন গাভির একজন ‘যুদ্ধাপরাধী’, ইসরাইলকে মার্কিন সহায়তা বন্ধের দাবি স্যান্ডার্সের