|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

বাধ্যতামূলক অবসরে পাঠানো এই ১৭ কর্মকর্তার মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ ও কানিজ ফাতেমা, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফরিদা ইয়াসমিন।

জাররিকৃত প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী জনস্বার্থে এই ১৭ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। এছাড়া অবসরে যাওয়া এসব কর্মকর্তা সরকারের প্রচলিত বিধি অনুযায়ী চাকরিবিধি অনুযায়ী প্রাপ্য সমস্ত অবসরজনিত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর বয়সেই প্রফেসর! গিনেস বুকে নাম লিখিয়ে তাক লাগালেন মার্

1

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ, লড়বে পাক

2

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩

3

জাপানি ফাঁদ ও আনচেলত্তির জাদুকরী কৌশল: যেভাবে জয় পেল ব্রাজিল

4

বেনজীরকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

5

জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’র বায়োডাটায় এখনও ‘অবিবাহিত

6

২০২৬-এর বিপজ্জনক অ্যাপ তালিকা | ডিজিটাল ওয়ালেট প্রতারণা থেকে

7

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোহাম্মদ নাসির উদ্দ

8

বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্ক

9

৪ জেলায় বন্যার পূর্বাভাস

10

চট্টগ্রাম মেডিকেলে আড়াই ঘণ্টা বিদ্যুৎহীনতা: চরম ভোগান্তিতে

11

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের লাইভ আপডেট ও তথ্য

12

আধুনিক ও কর্মমুখী আগামীর শিক্ষা ব্যবস্থা নিয়ে উপদেষ্টা মাহদী

13

neymar-santos-dressing-room-clash-controversy

14

Canada vs Qatar Prediction: ২০২৬ বিশ্বকাপে কানাডা ও কাতারের

15

বাহুবলে শ্যামলী পরিবহনের বাস খাদে: ১০ যাত্রী আহত, ঢাকা-সিলেট

16

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ,

17

হেপাটাইটিস ও ফ্যাটি লিভারের প্রকোপ বৃদ্ধি: সুস্থ থাকতে নিয়মি

18

পরীক্ষা নয়, এবারও এসএসসির ফলের ভিত্তিতে একাদশে ভর্তি

19

কেপ ভার্দের বিপক্ষে জাদুকরী মেসি: ভাঙলেন রেকর্ডের পাহাড়

20