দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৯ নভেম্বর ‘মডেল খাল’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

০ শেয়ার
১৯ নভেম্বর ‘মডেল খাল’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সংক্ষেপে মূল তথ্য
  • আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘মডেল খাল’ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
  • আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে আয়োজিত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
  • খাল খনন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে চাষাবাদ নিশ্চিত করা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং খালের দুপাড়ে মাছ চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি গ্রামীণ জনজীবনে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে।

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘মডেল খাল’ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে আয়োজিত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

খাল খনন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে চাষাবাদ নিশ্চিত করা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং খালের দুপাড়ে মাছ চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি গ্রামীণ জনজীবনে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে। কাবিখা, কাবিটা, টিআর, জিআর, ভিজিএফ এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগগুলোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং প্রান্তিক পর্যায়ে অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো বরাদ্দ যাতে অব্যবহৃত অবস্থায় ফেরত না যায় এবং সরকারি অর্থের যেন কোনো অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিআরআরও এবং পিআইও কর্মকর্তারা অংশ নেন

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জোরালো আহ্বান হিরোশিমার মেয়রের

2

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে রাজনৈতিক পরিচয়ের প্রভাব ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া

3

বিশ্বকাপ ২০২৬: রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ডের মুখোমুখি ডিআর কঙ্গো

4

বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ নীতিমালা: গাড়ি ও ব্যক্তিগত ঋণে বড় সুবিধা

5

রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’: কুনাল খেমুর সঞ্চালনা ও নতুন ফরম্যাটে মুগ্ধতা

6

জনআস্থার রাজনীতি: সস্তা জনপ্রিয়তার ঊর্ধ্বে মানুষের কল্যাণ

7

‘আয়নাঘর’ পরিচালনার অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

8

হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস: আজকের আইপিএল ম্যাচের লাইভ আপডেট ও প্রেডিকশন

9

মৃত ব্যক্তির পুনরায় বিবাহ রেজিস্ট্রেশন: গাইবান্ধার চাঞ্চল্যকর ঘটনা

10

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২৩ হাজার টাকা