দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি সফল হয়েছে

০ শেয়ার
নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি সফল হয়েছে

প্রধানমন্ত্রীর চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক কর্মসূচি ও ১১টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
  • স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
  • মাহদী আমিন জানান, এই সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান, ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মাহদী আমিন জানান, এই সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান, ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে জেপি মরগান চেজ আয়োজিত প্রাতরাশ বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ও মানবাধিকার সুরক্ষার বিষয়টি জোরালোভাবে স্থান পায়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী তিন দেশ কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব বৈঠকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, খনিজ খাতে সহযোগিতা এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রী পত্নী ডা. জুবাইদা রহমানও সফরে বিভিন্ন উচ্চপর্যায় আটটি কর্মসূচিতে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ছোট একটি প্রতিনিধিদল নিয়ে সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এই সফর দেশের জন্য অত্যন্ত সফল হয়েছে বলে জানান মাহদী আমিন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ফিফা বিশ্বকাপ ২০২৬: ছিটকে গেলেন নেইমার, ব্রাজিলের বড় ধাক্কা

2

গ্রিসে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে প্রাণ হারালেন তিন দমকলকর্মী

3

ভারত সিরিজের আগে দলের ধারাবাহিকতা বাড়াতে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ

4

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজাই: কে এই কট্টরপন্থী নেতা?

5

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

6

দ্য ড্রামা মুভি ২০২৬ | রবার্ট প্যাটিনসন ও জেনডায়া মুভি আপডেট

7

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে: ‘কোনো কিছুই অসম্ভব নয়’,আর্জেন্টিনাকে নিয়ে কোচ বুবিস্তা

8

সাভারে পুলিশের ওপর হামলা: গ্রেফতার ২৪

9

এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে প্রথম

10

নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায়ে মায়ের সন্তোষ ও পরিবারের নিরাপত্তা দাবি