দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

০ শেয়ার
কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সৌজন্য সাক্ষাৎ হৃৃয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় তারা একমত হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলন চলাকালে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন।
  • বুধবার (২৪ জুন) সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
  • আলোচনার অন্যতম বড় অর্জন হলো,ঢাকা ও আস্তানায় উভয় দেশের স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন, যা দুই দেশের সম্পর্কের এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলন চলাকালে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার অন্যতম বড় অর্জন হলো,ঢাকা ও আস্তানায় উভয় দেশের স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন, যা দুই দেশের সম্পর্কের এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগের পাশাপাশি জনগণের মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন। বিশেষ করে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিব্যবসা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনেও দুই দেশের সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হয়েছে। পানি কূটনীতি (ওয়াটার ডিপ্লোম্যাসি) নিয়ে কাজাখস্তানের পক্ষ থেকে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মহতী উদ্যোগে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল সম্প্রসারণ এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্কুলে অনুপস্থিত চার বছর, হাজিরা খাতা বাড়ি নিয়ে স্বাক্ষর ও নিয়মিত বেতন উত্তোলন

2

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

3

জিম্বাবুয়ের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন: মোহাম্মদ আশরাফুল

4

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

5

জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস

6

কৃষক দলের প্রভাবশালীদের বাধায় বিএডিসির সার পরিবহণ টেন্ডারে কেউ অংশ নিতে পারেনি

7

যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা

8

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি

9

মন্টেনিগ্রোতে দক্ষ কর্মী পাঠানোর অনুরোধ জানাল বাংলাদেশ

10

লিভারপুলে বারকোলার অভিষেক কি আগামীকালই?