|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল প্রতিনিধি দল

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ড. আব্দুল মঈন খানের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেল। এই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র গ্রহণকালে সিইসির সঙ্গে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। এছাড়া এই নির্বাচনে ইতিপূর্বে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমদের মনোনয়নপ্রত্র জমা দেওয়া হয়েছিল। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মেসির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের খুব কাছে এমবাপ্পে

1

বাড়ছে না জ্বালানি তেলের দাম: গুজব না ছড়াতে তথ্যমন্ত্রীর কড়া

2

বান্দরবানে বন্যা ও পাহাড়ি ঢলে জেলা যোগাযোগ বিচ্ছিন্ন

3

বক্স অফিসে ঝড় তুলেছে ‘আওয়ারাপন ২’, বিশ্বজুড়ে আয় ১৭০ কোটির প

4

পূর্ণ সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জ

5

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের, ব

6

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত, কমল দাম

7

ছন্দে ফিরছে ব্রাজিল, কি ফিরবে ‘জোগো বোনিতো’?

8

মহাসড়কে রান্নার সিলিন্ডারে চলছে সিএনজি অটোরিকশা, বড় দুর্ঘটনা

9

খামেনির জানাজায় উত্তাল তেহরান: ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্য

10

ফর্সা হওয়ার ক্রিমের মরণফাঁদ: অজান্তেই ডেকে আনছেন ক্যানসারসহ

11

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে যুদ্ধাপরাধীদের ছবি অপসার

12

রবি বিষ্ণোইয়ের ভুল ও ভারতের হার: ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থত

13

ব্রাজিলের নকআউটের সমীকরণ

14

আইন লঙ্ঘন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ: নেপথ্য

15

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

16

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৬তম

17

৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে

18

ব্যবসা সহজ করতে বিশেষ টাস্কফোর্স গঠন

19

কলকাতায় কি হামলার শিকার মোশাররফ করিম? সত্যিটা জানালেন স্ত্র

20