দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ায় বিস্ফোরণে নিহত যুবকের মরদেহ দেশে পৌঁছেছে

০ শেয়ার
রাশিয়ায় বিস্ফোরণে নিহত যুবকের মরদেহ দেশে পৌঁছেছে

রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে নিহত মেহেরপুরের গাংনীর আলাল হোসেন রাজুর মরদেহ দেশে পৌঁছানোর পর এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাশিয়ার আমুর অঞ্চলের আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত মেহেরপুরের গাংনী উপজেলার তরুণ আলাল হোসেন রাজুর (২৮) মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে।
  • বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কফিনবন্দি মরদেহটি গাংনীর মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
  • শেষবারের মতো তাকে একনজর দেখার জন্য স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ ভিড় করেন।

রাশিয়ার আমুর অঞ্চলের আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত মেহেরপুরের গাংনী উপজেলার তরুণ আলাল হোসেন রাজুর (২৮) মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কফিনবন্দি মরদেহটি গাংনীর মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শেষবারের মতো তাকে একনজর দেখার জন্য স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ ভিড় করেন।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় ১৩ মাস আগে সহায়-সম্বল বিক্রি ও ধার-দেনা করে প্রায় আট লাখ টাকা খরচ করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন হোগলবাড়িয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে আলাল হোসেন। সেখানে তিনি চীনের সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত ছিলেন। গত ২৫ আগস্ট ওই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে, যার মধ্যে নিখোঁজ ছিলেন রাজুও। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হয়। বিদেশে থাকা অবস্থায় তার একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করলেও হৃদ্‌রোগে আক্রান্ত সন্তানকে জীবিত অবস্থায় একবারও কোলে নিয়ে আদর করতে পারেননি রাজু। চলতি মাসেই তার দেশে ফিরে পরিবারকে সময় দেওয়ার কথা ছিল। ধার-দেনার বোঝা আর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে রাজুর পরিবার এখন গভীর শোক ও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম, কারণ কী?

2

আর্সেনালে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত

3

৩৬ জুলাই স্মারক উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, ৩৬ টাকায় মিলছে সিম ও ইন্টারনেট

4

অস্ট্রেলিয়া সিরিজে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেলেন লিটন দাস

5

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬: স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

6

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

7

জুলাই মাসে দেশে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা

8

মেহজাবীনের প্রিয় দল আর্জেন্টিনা, ভালোবাসেন মেসিকে

9

জামালপুরে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে দুর্ভোগ

10

এনএভি যাচাই করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির