দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসের শেয়ার করা ছবি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন

০ শেয়ার
হোয়াইট হাউসের শেয়ার করা ছবি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও পরিবারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সংক্ষেপে মূল তথ্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি এবং প্রধানমন্ত্রীর পরিবারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান মিথ্যা তথ্য ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
  • তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হোয়াইট হাউস এবং মার্কিন দূতাবাস কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই ছবি নিয়ে ভিত্তিহীন বিতর্ক তৈরি করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
  • রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে মাহদী আমিন এই মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি এবং প্রধানমন্ত্রীর পরিবারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান মিথ্যা তথ্য ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হোয়াইট হাউস এবং মার্কিন দূতাবাস কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই ছবি নিয়ে ভিত্তিহীন বিতর্ক তৈরি করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে মাহদী আমিন এই মন্তব্য করেন। সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ এবং ছবি প্রকাশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মহলের অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সামাজিক মাধ্যমে লাইক, শেয়ার বা ভিউ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সত্যকে আড়াল করার যে সংস্কৃতি চলছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। হোয়াইট হাউস ও ঢাকার মার্কিন দূতাবাস নিজেরাই যখন ছবিটি শেয়ার করেছে, তখন এ নিয়ে মিথ্যাচার করার কোনো অবকাশ থাকে না।

শুধু প্রধানমন্ত্রী নন, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে জড়িয়েও উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। তিনি পরিষ্কার করেন যে, জাইমা রহমান সম্পূর্ণ নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে জাতিসংঘে চাকরি পেয়েছেন, যার সঙ্গে সরকারের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। একইভাবে সরকার ও ক্ষমতাসীন দলকে বিতর্কিত করতে বিভিন্ন তুচ্ছ ঘটনা নিয়েও নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ বাকস্বাধীনতা বজায় রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকার গঠনমূলক ও যুক্তিসংগত যেকোনো সমালোচাকে সবসময় স্বাগত জানায়। তবে বিরোধী দল মানেই অন্ধ বিরোধিতা বা রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করা নয়। কুষ্টিয়ায় এক স্কুলশিক্ষক কর্তৃক প্রধানমন্ত্রীর নামে কটূক্তির পর প্রধানমন্ত্রী নিজেই সেই শিক্ষককে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ও রক্তের ওপর দাঁড়িয়ে একটি সহনশীল, গণতান্ত্রিক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। অযথা অপপ্রচার ও অশালীন আচরণ পরিহার করে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানান তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর এবং প্রতি ৪ মাস অন্তর বাজেট পর্যালোচনার প্রস্তাব জামায়াত আমিরের

2

হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংসের দাবি ইসরাইলের

3

২৭ লাখ টাকা ঘুষ নিয়ে কারাবন্দি আ.লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ সিএমপি ডিসির বিরুদ্ধে

4

কুমিল্লার যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

5

মেক্সিকোর উপকূলে শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প, জারি ছিল সুনামি সতর্কতা

6

'পুরো লেবানন পুড়ে যাক': বেন গাভির

7

লর্ডসে দ্বিতীয় টেস্ট: বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব, টস সাড়ে ১১টায়

8

হরমুজ প্রণালীর সংকট ও কৌশলগত অংশীদারত্ব নিয়ে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ

9

নেইমারকে ৯০ মিনিট খেলাতে পারেন আনচেলত্তি

10

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম: নেপথ্যে কি?