দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু কল্যাণে কাজ করবে সরকার

০ শেয়ার
সংখ্যালঘু কল্যাণে কাজ করবে সরকার
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংক্ষেপে মূল তথ্য
  • ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • বুধবার (২৪ জুন) সচিবালয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
  • বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৪ জুন) সচিবালয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐতিহাসিকভাবেই বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী এবং তাদের কল্যাণে কাজ করে আসছে। কোনো মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নধর্মী মানুষের বিপরীতে বিএনপিকে দাঁড় করানোর অপচেষ্টা করলেও, সরকার সকল ধর্মাবলম্বীকে সমান সুযোগ-সুবিধা দিয়ে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর।

বৈঠকে সীতাকুণ্ডের পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে তীর্থযাত্রীদের যাতায়াতসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়। মন্ত্রী এসময় চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার এবং পার্শ্ববর্তী এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাৎক্ষণিক নির্দেশ দেন।

এই উদ্যোগের ফলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই পুণ্যতীর্থে ভক্তদের যাতায়াত ও অবস্থান আগের চেয়ে আরও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান ও মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা: নতুন করে উত্তপ্ত পারস্য উপসাগর

2

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সাক্ষাৎ

3

রাজধানীতে আগামীকাল চালু হচ্ছে ‘পিংক বাস’: চালক ও কন্ডাক্টর থাকছেন নারী

4

তারেক রহমানের ইশারায় চললে দুর্নীতি বন্ধ হয় না কেন সরকারকে প্রশ্ন শফিকুর রহমানের

5

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: মানবস্বাস্থ্যে যে মারাত্মক ঝুঁকি তৈরি করছে

6

খোলস পাল্টে তদবির বাণিজ্য: প্রতিমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতিতে গ্রেফতার টুকু শেখ

7

দেশকে আরও সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

8

জয়ের সুর ‘কান্ট্রি রোডস’: বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের নতুন স্বপ্নযাত্রা

9

কেকেআরে যোগ দিতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি ব্যবস্থার পথে পিসিবি

10

বিটিএসের বয়কটের মুখে এশিয়ান পপ ক্যাটাগরি পুনর্বিবেচনা করছে গ্র্যামি