দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবারে ইসির বৈঠক

০ শেয়ার
ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবারে ইসির বৈঠক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ও এনআইডি সেবা নিয়ে সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সভা।

সংক্ষেপে মূল তথ্য
  • সারাদেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি এবং সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে নীতিনির্ধারণী 'কমিশন বৈঠক' ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।
  • আগামীকাল সোমবার নির্বাচন ভবনে ইসির এই ১৩তম গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
  • রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম বৈঠকের বিষয়াটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান যে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড় ১০টায় সভাটি শুরু হবে।

সারাদেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি এবং সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে নীতিনির্ধারণী 'কমিশন বৈঠক' ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার নির্বাচন ভবনে ইসির এই ১৩তম গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম বৈঠকের বিষয়াটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান যে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড় ১০টায় সভাটি শুরু হবে। সভায় সব নির্বাচন কমিশনার ছাড়াও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই সভার মূল আলোচ্য বিষয় হচ্ছে দেশের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠানের তারিখ ও কৌশল নির্ধারণ করা। বিশেষ করে দেশজুড়ে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার সুনির্দিষ্ট রোডম্যাপ এবং প্রশাসনিক প্রস্তুত নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নির্বাচনসূচির পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কাজে গতিশীলতা ফেরানোর লক্ষ্যে কর্মকর্তাদের ক্ষমতায়ন ও ক্ষমতা বণ্টনের মতো গুরুত্বপূর্ণ আইনি বিষয়গুলো পর্যালোচনা করবে কমিশন।

এছাড়া নির্বাচন কমিশনের পার্সোনালাইজেশন সেন্টারে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) প্রিন্টিং, প্রিন্টিং মেশিনসমূহের হালনাগাদ পরিস্থিতি, যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ, জমে থাকা কার্ড দ্রুত বিতরণ নিশ্চিত করা, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির সুপারিশ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হতে পারে। পাশাপাশি এই বৈঠকে ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া প্রস্তাব পর্যালোচনা ও প্রয়োজনীয় অনুমোদনসহ কমিশনের আনুষঙ্গিক নানা প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথা রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

টানা ভারী বৃষ্টিতে ফের জলাবদ্ধতার কবলে পড়ার শঙ্কা রাজধানী ঢাকার

2

রাশিয়ায় ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব, সম্মত মস্কো

3

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্প: ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির আশঙ্কা

4

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি

5

মেয়েদের ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে রাফায়েল লিয়াও

6

সার সিন্ডিকেট ও কৃত্রিম সংকটে বিপর্যস্ত কৃষক: খাদ্যনিরাপত্তার শঙ্কা

7

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি গ্রেপ্তার

8

ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন মুন্সী রফিকুল আলম

9

মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন

10

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী