দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারিভাবে ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ

০ শেয়ার
সরকারিভাবে ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ের ১৯টি প্রতিষ্ঠানে মোট ৩৭০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনলাইন আবেদন চলবে আগামী ২৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ের ১৯টি প্রতিষ্ঠানে মোট ৩৭০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
  • আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বোয়েসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে; সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
  • বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের এন.এম.এস মোশারফ, এইচ.১ কন্ট্রাক্টর, কাফা জায়া কনস্ট্রাকশন, এমসিডিসি, হাংজার কন্ট্রাক্টর, কে-মোটরস, ডাইকিও এনভায়রনমেন্ট রিসাইক্লিং, ব্রু স্পার্ক টেকনোলজি, শরিয়ত কিতা বেরসাতু, এইচডিআর, সুজানা গুরু কন্ট্রাক্টর, সেলিনা এন্টারপ্রাইজ, সি-টেক, কনট্রেক্টর জুসমারলিয়ানা অ্যান্ড কেলুয়ারগা, দামুদা কনস্ট্রাকশন, শরিয়ত সিতি বিনতি মোহদ তাহির অ্যান্ড আনাক-আনাক, রোমান, ডব্লিউ.এইচ জায়া এন্টারপ্রাইজ এবং নিহাল এসডিএন বিএইচডি,এই ১৯টি প্রতিষ্ঠানে কর্মী নেওয়া হবে।


বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ের ১৯টি প্রতিষ্ঠানে মোট ৩৭০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বোয়েসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে; সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের এন.এম.এস মোশারফ, এইচ.১ কন্ট্রাক্টর, কাফা জায়া কনস্ট্রাকশন, এমসিডিসি, হাংজার কন্ট্রাক্টর, কে-মোটরস, ডাইকিও এনভায়রনমেন্ট রিসাইক্লিং, ব্রু স্পার্ক টেকনোলজি, শরিয়ত কিতা বেরসাতু, এইচডিআর, সুজানা গুরু কন্ট্রাক্টর, সেলিনা এন্টারপ্রাইজ, সি-টেক, কনট্রেক্টর জুসমারলিয়ানা অ্যান্ড কেলুয়ারগা, দামুদা কনস্ট্রাকশন, শরিয়ত সিতি বিনতি মোহদ তাহির অ্যান্ড আনাক-আনাক, রোমান, ডব্লিউ.এইচ জায়া এন্টারপ্রাইজ এবং নিহাল এসডিএন বিএইচডি,এই ১৯টি প্রতিষ্ঠানে কর্মী নেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে সাধারণ শ্রমিক, নির্মাণশ্রমিক, বুরুহ ও সাহায্যকারী শ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, কাঠমিস্ত্রি, প্লাস্টার মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, প্লাম্বার, ফোরম্যান, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, অটোমোটিভ মেকানিক, মেশিন অপারেটর, নাপিত এবং ড্রাইভার।

বেতন কাঠামো অনুযায়ী, বেশিরভাগ শ্রমিক ও মিস্ত্রি পদে দৈনিক বেতন ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯৩২ টাকা), ইলেকট্রিশিয়ান পদে দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২,১২৫ টাকা) এবং টেকনিশিয়ান পদে দৈনিক ২৩ ব্রুনেই ডলার (প্রায় ২,২২১ টাকা) নির্ধারণ করা হয়েছে; তবে অটোমোটিভ মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ব্রুনেই ডলার (প্রায় ৬২,৭৭৪ টাকা)। চাকরির শর্তানুযায়ী, শ্রম চুক্তি হবে দুই বছর ও নবায়নযোগ্য, দৈনিক ৮ ঘণ্টা ডিউটি করতে হবে এবং আবাসন ও বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে (খাবারের ব্যয় কর্মীর নিজস্ব), পাশাপাশি ওভারটাইম, মেডিকেল, বিমা ও ছুটি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আবেদনের জন্য প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে; এ ছাড়া নির্বাচিত হলে সার্ভিস চার্জ হিসেবে দক্ষ কর্মীর ক্ষেত্রে ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৬ হাজার ৮৫০ টাকা প্রযোজ্য হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ঈদে টানা ৭ দিনের ছুটি: সরকারি চাকুরিজীবীদের জন্য বড় সুখবর

2

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরল জাগরণী থিয়েটারের ‘রাজার চিঠি’

3

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘মগিং’, অর্থ কী আর কেনই বা এটি এত জনপ্রিয়?

4

শেখ হাসিনার নামে মামলা করে চাকরি হারানো দুদক কর্মকর্তা শাব্বির হাসান পুনর্বহাল

5

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

6

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

7

মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনের ফের হামলা

8

রাজনীতিতে কি যোগ দিচ্ছেন ককরোচ পার্টির নেতারা? যা বললেন শীর্ষ নেতারা

9

ওসাসুনাকে ৫-২ গোলে উড়িয়ে দিল রিয়াল বেতিস

10

গোপনে রাশিয়াকে ড্রোন তৈরির উপকরণ দিয়েছে চীন