দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার উৎপাদিত তেলের অর্ধেকই এখন যাচ্ছে যুক্তরাষ্ট্রে

০ শেয়ার
ভেনেজুয়েলার উৎপাদিত তেলের অর্ধেকই এখন যাচ্ছে যুক্তরাষ্ট্রে

ভেনেজুয়েলায় অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশটির তেল উৎপাদন ও রপ্তানি বেড়েছে। বর্তমানে উৎপাদিত তেলের প্রায় অর্ধেকই পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রের শোধনাগারগুলোতে।

সংক্ষেপে মূল তথ্য
  • ভেনেজুয়েলায় উৎপাদিত মোট তেলের প্রায় অর্ধেকই এখন যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।
  • দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই এই তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
  • যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত একটি জ্বালানি সম্মেলনে দেশটির আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউস্টভেইট জানান, বর্তমানে ভেনেজুয়েলায় প্রতিদিন প্রায় সাড়ে ১২ লাখ ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে, যার মধ্যে পাঁচ লাখেরও বেশি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শোধনাগারে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হচ্ছে।

ভেনেজুয়েলায় উৎপাদিত মোট তেলের প্রায় অর্ধেকই এখন যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই এই তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত একটি জ্বালানি সম্মেলনে দেশটির আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউস্টভেইট জানান, বর্তমানে ভেনেজুয়েলায় প্রতিদিন প্রায় সাড়ে ১২ লাখ ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে, যার মধ্যে পাঁচ লাখেরও বেশি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শোধনাগারে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হচ্ছে। মার্কিন শোধনাগারগুলো মূলত ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ করার উপযোগী করেই ডিজাইন করা হয়েছে। তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলাকে সহায়তা দিয়ে আসছে এবং এর মাধ্যমে দুই দেশই লাভবান হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বে সবচেয়ে বেশি তেলের মজুত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটি বৈশ্বিক বাজারে তেমন তেল সরবরাহ করতে পারত না। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ভেনেজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি উভয়ই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হলেও সেই অর্থের ব্যবহার নিয়ে ওয়াশিংটন এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তেল বিক্রির আয়ের স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহল ও গবেষণা সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক আলোচনার প্রক্রিয়ায় মূল বিরোধী দলকে বাইরে রাখা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ফিল ফোডেন

2

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি আগামী কোরবানির ঈদে

3

ইংল্যান্ড-ঘানা ম্যাচে ‘কালো জাদু’র বিতর্ক

4

জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন তিন আলোচিত সাংবাদিক

5

রাজশাহীতে হাম ও শিশু মৃত্যু পরিস্থিতি ২০২৬ | স্বাস্থ্য সচিবের পরিদর্শন

6

বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো সংযুক্ত আরব আমিরাত ও কানাডার মধ্যকার ম্যাচ

7

বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা

8

স্বর্ণের বাজারে অস্থিরতা: জেপি মর্গানের পূর্বাভাস ও বর্তমান পরিস্থিতি

9

সিয়াটলে হাই-ভোল্টেজ লড়াই: যুক্তরাষ্ট্রের তরুণ শক্তি নাকি বেলজিয়ামের অভিজ্ঞতার জয়?

10

হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন