উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলোয়েভ বাখরোমজনের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ। বাণিজ্য, পর্যটন ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা।
উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলোয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সরাসরি আকাশপথে যোগাযোগ (এয়ার কানেক্টিভিটি) স্থাপন, পর্যটন খাতের বিকাশ, আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে একে অপরের প্রতি সমর্থন বজায় রাখা এবং বিটুবি (B2B) অর্থাৎ ব্যবসায়িক পর্যায় যোগাযোগ সম্প্রসারণসহ বিভিন্ন যৌথ সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য সম্ভাবনাকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং আমদানি-রপ্তানি সহজতর করতে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের সম্ভাবনা ও রূপরেখা নিয়েও দুই নেতা ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
উল্লেখ্য, ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই সম্মেলনের ফাঁকেই উজবেক উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।