দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক শুরু

০ শেয়ার
রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক শুরু

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও হুথি সংকটের প্রেক্ষাপটে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আজ রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে।

সংক্ষেপে মূল তথ্য
  • মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অঙ্গনে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেছে প্রভাবশালী তিন মুসলিম দেশ,তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি।
  • এই উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে তুরস্কের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রী ও সামরিক কর্মকর্তা ইতোমধ্যে সৌদিতে উপস্থিত হয়েছেন।
  • তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা এবং এই সামরিক জোটকে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া কতদূর এগোল, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অঙ্গনে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেছে প্রভাবশালী তিন মুসলিম দেশ,তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি। এই উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে তুরস্কের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রী ও সামরিক কর্মকর্তা ইতোমধ্যে সৌদিতে উপস্থিত হয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা এবং এই সামরিক জোটকে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া কতদূর এগোল, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। কৌশলগত এই বৈঠকে তুরস্কের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু। পাশাপাশি পাকিস্তান ও সৌদি আরবের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এই বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এবারের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক এমন একটি সময়ে এটি অনুষ্ঠিত হচ্ছে যখন সৌদি সমর্থিত ইয়েমেন সরকার হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। ইয়েমেনের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যেই মূলত এই নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং যৌথ নিরাপত্তা কৌশল জোরদার করার ক্ষেত্রে এই জোট কীভাবে ভূমিকা রাখবে, তার রূপরেখা তৈরি হতে পারে আজকের এই বৈঠকে। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এই যৌথ প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের ছয়টিরও বেশি দেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রাথমিক পর্যায়ে জোটের নিজস্ব প্রাতিষ্ঠানিক কাঠামো পুরোপুরি পোক্ত হওয়ার পরই নতুন সদস্যদের বিষয়টি বিবেচনা করা হবে। রিয়াদের আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন কোনো দিকনির্দেশনা আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা ও রাডার ক্ষতিগ্রস্ত: ইরান যুদ্ধে যোগ দিল হুথি

2

ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রে আইএইএকে পরিদর্শনের অনুমতি দেবে না ইরান

3

আগস্টেই আসছে দুরেফিশান-শেহেরিয়ারের নতুন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’!

4

আগামী ৫ বছরে দেশে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

5

৬ মাসে তেল-গ্যাসে ৩৬ হাজার ৪০০ কোটি টাকা লোকসান, জ্বালানি সংকটে বড় বিপদের শঙ্কা

6

জেলের পায়ুপথ দিয়ে পেটে ঢুকে গেল ৬০ সেন্টিমিটারের জীবন্ত বাইম মাছ

7

নেতানিয়াহু ও তার মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

8

স্পেনের বিপক্ষে সেমিফাইনালে আত্মবিশ্বাসী ফ্রান্স কোচ দেশম: ইতিহাস গড়ার হাতছানি

9

মুর্শিদাবাদে সীমান্ত বেড়া নির্মাণের বলি ১৯ পরিবারের ভিটে

10

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা