দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা ও অচলাবস্থা প্রকাশ পেয়েছে: আইআরজিসি

০ শেয়ার
ইরান যুদ্ধে ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা ও অচলাবস্থা প্রকাশ পেয়েছে: আইআরজিসি

জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে ইরানের আইআরজিসি দাবি করেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ট্রাম্পের কৌশলগত পরাজয় ঘটেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কেন্দ্র করে নিজেই তৈরি করা এক গভীর সংকটে আটকা পড়েছেন বলে মন্তব্য করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
  • শনিবার (৮ আগস্ট) ইরানি সাংবাদিক মাহমুদ সারেমির স্মরণে পালিত জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে এই দাবি করা হয়।
  • আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে সামরিক এবং গণমাধ্যমকেন্দ্রিক নানা প্রচেষ্টা চালালেও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কেন্দ্র করে নিজেই তৈরি করা এক গভীর সংকটে আটকা পড়েছেন বলে মন্তব্য করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (৮ আগস্ট) ইরানি সাংবাদিক মাহমুদ সারেমির স্মরণে পালিত জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে এই দাবি করা হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে সামরিক এবং গণমাধ্যমকেন্দ্রিক নানা প্রচেষ্টা চালালেও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামিক প্রজাতন্ত্রকে পরাজিত করতে ওয়াশিংটনের অক্ষমতা বিশ্ব গণমাধ্যমেও এখন স্পষ্ট হয়ে উঠেছে এবং যুদ্ধবিরতি চুক্তিটি মূলত মাঠের বাস্তবতা ও ইরানের শক্তিশালী দর-কষাকষির সক্ষমতার কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণেরই একটি দলিল।

আইআরজিসির দাবি, চলমান এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত অচলাবস্থা’, পশ্চিমা মিত্রদের মধ্যে পারস্পরিক বিভাজন এবং বিশ্বজুড়ে মার্কিন আধিপত্যের স্পষ্ট পতনের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। একই সঙ্গে যুদ্ধের চরম প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করা সাংবাদিকদের অবদানের ভূয়সী প্রশংসা করেছে বাহিনীটি। তারা জানিয়েছে, শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক অভিযান ও বিভ্রান্তিকর তথ্য প্রতিহত করতে সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বর্তমান সময়ের গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল: ঝুকি নিয়েই চলছে চিকিৎসাসেবা

2

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ছে উত্তেজনা

3

এশিয়ায় চারজাতি টুর্নামেন্ট: নভেম্বরে সিঙ্গাপুরে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান ও সিঙ্গাপুর

4

টাইফুন বাভির তাণ্ডব: চীনে ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে

5

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

6

নিরাপত্তা ও বাণিজ্য বাড়াতে একজোট বাংলাদেশ ও ভিয়েতনাম

7

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

8

আ.লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের

9

এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী

10

৭০ বছর পর কেন লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর?