|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

স্ত্রী বুশরা বিবির সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান।

দীর্ঘ নয় মাস পর অবশেষে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। কারাবন্দি এই নেতার স্বাস্থ্যের অবনতি নিয়ে পরিবার ও সমর্থকদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী ও বোনের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সামা টিভি ও ডন পত্রিকার তথ্য অনুযায়ী, চলতি বছরে এটিই ছিল পরিবারের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।

আদালতের নির্দিষ্ট নির্দেশনা মেনেই কারাগারের কনফারেন্স রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যা মাত্র ১৫ মিনিট স্থায়ী হয়েছিল। সাক্ষাতের সময় মূলত ইমরানের শারীরিক অবস্থা এবং সাম্প্রতিক চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এ সময় তার বোন নোরিন নিয়াজি তাকে সুপ্রিম কোর্টের সেই আদেশের বিষয়ে জানান, যেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদে অবস্থিত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয়েছে। তবে আদালতের পূর্বনির্ধারিত কঠোর সতর্কবার্তা থাকায় সাক্ষাৎ শেষে রাজনৈতিক কোনো বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেননি তার স্বজনরা। নিরাপত্তার কারণ দেখিয়ে এ সময় অন্য কোনো রাজনৈতিক নেতা বা পরিবারের অন্যান্য সদস্যদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

বোনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পৃথকভাবে নিজের স্ত্রী বুশরা বিবির সঙ্গেও দেখা করার সুযোগ পান দীর্ঘ সময় ধরে কারাবন্দি ৭২ বছর বয়সি এই রাজনীতিবিদ। আদিয়ালা জেলের একই কনফারেন্স রুমে ইমরান খান ও বুশরা বিবির এই সাক্ষাৎ প্রায় ৩৫ মিনিট ধরে চলে। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় বর্তমানে এই কারাগারেই বন্দি জীবন কাটাচ্ছেন ইমরান খান। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটায় শীর্ষ আদালত তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়, যেখানে আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির আগ পর্যন্ত তার চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্

1

সরকারের ছয় মাসের গতি ও অগ্রগতি সম্পূর্ণ হতাশাজনক: এবি পার্ট

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ: যথাযোগ্য মর্যাদায় দিনটি উদয

3

তিমুর-লেস্তের বিপক্ষে ম্যাচের আগে সম্পূর্ণ স্কোয়াড পাচ্ছে ইন

4

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

5

রাজশাহীর বাঘায় এসএসসিতে শূন্য পাস: এক স্কুলের সব শিক্ষার্থী

6

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রফতানি নিয়ন্ত্রণ

7

বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার বেল বাজানো ভক্তের কারাদণ্ড

8

বাংলাদেশে শুটিংয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, জানালেন নোরা ফাতে

9

সরকারের ৬ মাসের অর্জন ও সীমাবদ্ধতা জনতার সামনে তুলে ধরবেন প্

10

পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল

11

আবু সাঈদ হত্যায় দুই পুলিশের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়

12

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

13

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে শুল্ক ও ভ্যাটে বড় ছাড়

14

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

15

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ার হিসাব-নিকাশ

16

অর্থবছরের শুরুতে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ৬ দিনে এলো ৮,৫৪৩ ক

17

ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয় করল বায়ার্ন মি

18

জুন মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনা: ঝরে গেল ৫১৩ প্রাণ

19

গাজীপুরসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন

20